আগে ডাকসুর গঠনতন্ত্র সংস্কার, পরে নির্বাচন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৭ January, ২০২৫
৬:৫২ am
200 ভিউ

আরও খবর

ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা

বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে

স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ

“তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক

পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন

সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র

সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের

আগে ডাকসুর গঠনতন্ত্র সংস্কার, পরে নির্বাচন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ January, ২০২৫ | ৬:৫২ 200 ভিউ
ডাকসু নির্বাচনের আগে এর গঠনতন্ত্র সংস্কারের দাবি জানিয়েছেন ছাত্রনেতারা। তারা বলছেন, আগে সংস্কার, পরে নির্বাচন। কেননা ডাকসুর গঠনতন্ত্র শিক্ষার্থীবান্ধব নয়। ফলে এর পরিবর্তন করে শিক্ষার্থীবান্ধব করা অপরিহার্য। তবে ছাত্র সংগঠনগুলোর মধ্যে নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও লক্ষ করা গেছে। এদিকে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেছেন, দ্রুত সম্ভব সবাইকে নিয়ে নির্বাচন সম্পন্ন করতে চাই। দীর্ঘ ২৮ বছর পর ডাকসুর সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালের মার্চে। ওই সংসদের মেয়াদ শেষ হয় ২০২০ সালের মার্চে। এরপর দীর্ঘ ৪ বছর বন্ধ নির্বাচন। বিভিন্ন সময় শিক্ষার্থীরা দাবি জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে আবার ছাত্র সংসদ নির্বাচনের দাবি ওঠে। এরই মধ্যে ৮ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে ডাকসু নির্বাচন হতে পারে। এ পরিস্থিতিতে ছাত্রনেতাদের অধিকাংশই ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তন করে শিক্ষার্থীবান্ধব করার দাবি জানাচ্ছেন। ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার পক্ষে। ২০১৯ সালে সর্বশেষ যে ডাকসু হয়, তখন যে গঠনতন্ত্র ছিল, তা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে না। এটি নিয়ে আমাদের সংস্কারের প্রস্তাব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেব। আর সেই সংস্কারগুলো সম্পন্ন হওয়ার পর উপযুক্ত সময়ে আমরা ডাকসু নির্বাচন চাই। নির্বাচনের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়ে আমরা এখনো কোনো চিন্তা করিনি। তবে অবশ্যই ডাকসু নির্বাচনের আগে আমরা সংস্কারের সর্বোচ্চ দাবি জানাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাবি শিক্ষার্থী আবু বাকের মজুমদার বলেন, ছাত্রসমাজের লিগ্যাল প্রতিনিধি হওয়ার জন্য ডাকসু নির্বাচনের প্রয়োজন অবশ্যই আছে। ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈধ প্রতিনিধি নির্বাচন হওয়া উচিত বলে মনে করি। আর সেটা অবশ্যই ডাকসুর মধ্য দিয়ে হবে। শুধু ডাকসু নয়, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছাত্র সংসদ নির্বাচন চালু হলে নতুন নেতৃত্ব উঠে আসবে। ঢাবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি এসএম ফরহাদ বলেন, খুব দ্রুত ডাকসু নির্বাচন হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। বিশ্ববিদ্যালয় ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনে যে সময় দিয়েছে, সেই সময়ের মধ্যেই নির্বাচন হওয়া দরকার। ডাকসুর গঠনতন্ত্রের একটি খসড়া আমরা তৈরি করেছি। কয়েক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে সেটি প্রকাশ করা হবে। গঠনতন্ত্র নিয়ে তিনি বলেন, ডাকসুর গঠনতন্ত্রের আমূল পরিবর্তন করতে হবে, নট নেসেসারি। বেসিক কিছু জায়গায় পরিবর্তন করলেই হবে। আর এক-দুটি মিটিং করেই তা করা সম্ভব। এর জন্য অনেক সময় প্রয়োজন নেই। গঠনতন্ত্রে উপাচার্যকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে, সেটি কমাতে হবে। ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা চেয়েছিলাম জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে যাতে ডাকসু নির্বাচন হয়। তবে এ সময়ে নির্বাচন করার জন্য যে ধরনের কার্যকর পদেক্ষপ দরকার, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখনো নিতে দেখিনি। তবে কারও দ্বারা প্রভাবিত হয়ে গঠনতন্ত্র সংস্কার না করে দ্রুত সময়ে ডাকসু নির্বাচন দেওয়া উচিত হবে না। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি (একাংশ) রাগিব নায়িম বলেন, আমরা যে ছাত্র আন্দোলন করেছি, সেটাকে সফল করার জন্য অবশ্যই ডাকসু নির্বাচন দিতে হবে। ডাকসু নির্বাচনের আগে প্রশাসনকে ক্যাম্পাসের প্রশাসনিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে হবে। একটু সময় নিয়ে ডাকসুর গঠনতন্ত্র সংস্কার করা দরকার বলে আমি মনে করি। এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আমরা অত্যন্ত আগ্রহী। আমরা চাই, সবার মধ্যে নির্বাচন নিয়ে ঐক্য তৈরি হোক। সবার মধ্যে এ ব্যাপারে যেন চুক্তি বা সমঝোতার মতো কিছু হয়। আমরা সবাইকে নিয়েই একটি উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন আয়োজন করতে চাচ্ছি। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে একটি মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা এ পরিবেশকে কাজে লাগিয়ে যত দ্রুত সম্ভব সবাইকে নিয়ে নির্বাচন সম্পন্ন করতে চাই। এক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা” কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা