২৩৮ আসনে গণভোটের প্রার্থী ঘোষণা এনসিপির – বর্ণমালা টেলিভিশন

২৩৮ আসনে গণভোটের প্রার্থী ঘোষণা এনসিপির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৬ | ৬:১৫ 88 ভিউ
গণভোটের প্রচারণায় জন্য ২৩৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার রাতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব প্রার্থীর নাম ঘোষণা করেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণভোটের প্রচারণা এবং ‌‘হ্যা’কে জয়যুক্ত করার জন্য সচেতনতা কর্মসূচি এবং নানা ধরনের কার্যক্রম গ্রহণ করবে এনসিপি। আমরা প্রত্যাশা রাখবো, আপনারা আমাদের এই কর্মসূচি কাভারে যেতে পারেন। দেশের মানুষের কাছে সেটা পৌঁছে দেবেন। তিনি আরও বলেন, আজকে আমরা গণভোটের প্রার্থী ঘোষণা করব। ২৭০টি আসনের যেখানে আমাদের নির্বাচনের প্রার্থী নেই। আমরা দেখছি যে সরকারসহ বিভিন্নভাবে গণভোটের প্রচারণা হচ্ছে, কিন্তু সেটা অনেকটা কম। আমাদের একেবারে প্রান্তিক এলাকার জনগণ এবং প্রত্যেকটি গ্রাম অলিগলিতে গণভোটের বার্তাটা এবং গণভোটের সচেতনতা পৌঁছে দেওয়ার প্রয়োজন। আমরা দেখছি অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে। গণভোটে বিসমিল্লাহ থাকবে না। আরও অনেক ধরনের গুজব মাঠ পর্যায়ে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সচেতনতার জন্য আমরা ২৭০টি আসনে গণভোটের প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। আজকে আমরা তার অংশ হিসেবে ২৩৮টি আসনে গণভোটের প্রার্থী ঘোষণা করছি। প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার পর থেকেই উক্ত আসলগুলোতে তাদের মনোবল নিয়ে যে কার্যক্রম সেটা শুরু করবেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আগামীকাল বিকেল ৫টায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে আমাদের পার্টির নির্বাচনী থিম সং এবং গণভোটের জন্য আমরা একটা থিম সং- একসঙ্গে প্রকাশ করবো। আহ্বান থাকবে আপনারা সেখানে আসবেন। বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান থাকবে যারা পারবেন সেখানে আসবেন। আমরা আমাদের পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সমাজের বিভিন্ন কমিউনিটির বিভিন্ন কৃষক, শ্রমিক, ছাত্র, সবার অংশগ্রহণে আমাদের থিম সং প্রকাশ করব।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা