হ্যালি বেরির একাকিত্ব ঘোচাতে সিন্থিয়া এরিভো হতে পারেন সঙ্গী – বর্ণমালা টেলিভিশন

হ্যালি বেরির একাকিত্ব ঘোচাতে সিন্থিয়া এরিভো হতে পারেন সঙ্গী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ১০:১১ 155 ভিউ
হলিউডের প্রায় দুই ডজন সিনেমার অভিনেত্রী হ্যালি বেরি। আগামীকাল অনুষ্ঠিতব্য অস্কার পুরস্কার ঘোষণার আগমুহূর্তে হলিউডের দর্শকদের মনে করিয়ে দিলেন- এখন পর্যন্ত তিনিই একমাত্র অস্কারজয়ী কৃষ্ণাঙ্গ অভিনেত্রী। তেইশ বছর আগে সেরা অভিনেত্রী হিসাবে এ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। পরবর্তীতে সেরা সহ-অভিনেত্রী ক্যাটাগরিতে আরো দুজন অস্কার জিতলেও সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে তিনিই ‘সবেধন নীলমণি’। সিএনএন জানিয়েছে ট্রেভর নোয়ার ‘হোয়াট নাও’ পডকাস্টের একটি পর্বে দেওয়া এক মন্তব্যে এ অভিনেত্রী জানিয়েছেন, ‘একমাত্র কৃষ্ণাঙ্গ বিজয়ী হিসাবে আমি একাই রয়ে গেলাম। বিষয়টি আমাকে নিঃসঙ্গ থাকার অনুভূতি দেয় বৈ কী!’ ২০০২ সালে মার্ক ফরস্টার পরিচালিত ‘মনস্টারস বল’ সিনেমার ল্যাটিশিয়া চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছিলেন হ্যালি বেরি। তার বিপরীতে অভিনয় করেছিলেন বিলি বব থর্নটন। মাত্র ৪ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটি সেই সময়ে বক্স অফিস থেকে আয় করেছিল ৪৫ মিলিয়ন মার্কিন ডলার। মর্যাদাপূর্ণ এ ইভেন্টের চলতি আসরের মনোনয়ন তালিকায় সেরা অভিনেত্রীর দৌড়ে রয়েছেন কৃষ্ণাঙ্গ অভিনেত্রী সিন্থিয়া এরিভো। জন এম. চু পরিচালিত ‘উইকেড’ সিনেমার প্রধান নারী চরিত্র এলফাবা থ্রব-এর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। হ্যালি বেরির ‘মনস্টারস বল’-এর মতো এ সিনেমাও দুর্দান্ত ব্যবসা করেছে। হ্যালি বেরির একাকিত্ব ঘোচাতে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হিসাবে সিন্থিয়া এরিভো অস্কারের মুকুট জিততে পারেন কি-না, সেটাই এখন দেখার বিষয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া