হোটেলে হাঁটছিলাম, কেউ আমার দিকে ঘুরেও তাকাল না: অভিষেক – বর্ণমালা টেলিভিশন

হোটেলে হাঁটছিলাম, কেউ আমার দিকে ঘুরেও তাকাল না: অভিষেক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ১০:২০ 114 ভিউ
একের পর এক নেতিবাচক মন্তব্যে বিদ্ধ বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। এমনও ঘটেছে, অভিষেককে দেখে কেউ চিনতেই পারেননি। চিনতে পারার পরও কোনো উন্মাদনা আসেনি দর্শকদের পক্ষ থেকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন এ অভিনেতা। অভিনয় জীবনের শুরু থেকেই কটাক্ষের শিকার অভিষেক বচ্চন। বারবার বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে তার তুলনা করা হয়েছে। ধেয়ে এসেছে তির্যক মন্তব্য। এ নেতিবাচক মন্তব্যগুলো নাকি অভিষেকের মনের ওপর প্রভাব ফেলেছে। ক্রমাগত তিনি ভাবতে থাকেন নেতিবাচক মন্তব্য নিয়ে। এ অভিনেতা বলেন, কোথাও যাওয়ার পর হয়তো কেউ চিনতে পারল না কিংবা ঘুরেও তাকাল না— এমনও ঘটতে পারে অভিনেতাদের সঙ্গে। তবে আমি একবার একটা হোটেলের লবিতে হেঁটে যাচ্ছিলাম। কিন্তু কারও মধ্যে কোনো তাপ-উত্তাপ ছিল না। আমি একজন তারকা, তাই ভেবেছিলাম— মানুষ হয়তো হইচই করবে, এসে স্বাক্ষর চাইবে, ছবি তুলতে চাইবে। কিন্তু সেদিন কেউ-ই আসেননি। সেই ঘটনাও হজম করে নিয়ে এগিয়ে যেতে হয়। এ ঘটনা বেশ কয়েক বছর আগের। অভিষেক বলেন, ‘ধুম’ মুক্তি পাওয়ার পর কিছুটা বদল আসে। তাই এরপর থেকে আরও পরিশ্রম করার তাগিদ বেড়ে যায় তার। জীবনের ওঠাপড়ার মধ্যে অভিষেক একটি কথায় বিশ্বাস করেন— ব্যর্থতা থেকেই সাফল্যের শুরু। তিনি আরও বলেন, আসলে অভিনেতারা খুবই দুর্বল। বাইরে আমাদের দেখে ক্ষমতাশালী মনে হয় কিন্তু ভেতর থেকে আমরা ভীতু শিশুদের মতো। এরা শুধুই মানুষের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকে। মানুষের প্রতিক্রিয়া নিয়ে এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, সময়ই আমাকে শিক্ষা দিয়েছে যে, কিছু সময়ে আমরা সত্যিই বোকা হয়ে থাকতে পারি না। বেশি আদর্শবাদী হতে হবে না। কিন্তু এই আদর্শ আমি বিসর্জন দিতে পারব না। সবাইকে আমি খুশি করতে পারব না। ভালো লাগলে থাকুন, না হলে কেটে প়ড়ুন। যেদিন আমি এটা বলব, সেদিন অভিনেতা হিসেবে আমার মৃত্যু হবে। নিজেকে উন্নত করার কোনো বাসনাই থাকবে না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন