হিনাকে কটাক্ষ করে প্রবল মানসিক চাপে রোজলিন – বর্ণমালা টেলিভিশন

হিনাকে কটাক্ষ করে প্রবল মানসিক চাপে রোজলিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ February, ২০২৫ | ৫:০৭ 176 ভিউ
বলিউড অভিনেত্রী হিনা খানের ক্যানসার নিয়ে মন্তব্য করার পর থেকেই বিপাকে অভিনেত্রী-মডেল রোজলিন খান। স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন হিনা। লড়াইয়ের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন সামাজিক মাধ্যমে। কিন্তু সে সবই নাকি মিথ্যা। প্রচারের আলোয় থাকার জন্য নাকি ক্যানসারের ভান করছেন হিনা—এমন বিস্ফোরক মন্তব্য করেছিলেন মডেল ও অভিনেত্রী রোজলিন। তার কারণ তিনি নিজেও ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন। হিনা খান সম্পর্কে এ মন্তব্য করার পর থেকেই বিপাকে রোজলিন। এমনকি মানসিক চাপে নাকি আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছিলেন তিনি। হিনাকে নিয়ে মন্তব্য করার পর থেকেই একের পর এক খুনের হুমকিও পাচ্ছেন রোজলিন। কটাক্ষ ধেয়ে আসছে সামাজিক মাধ্যমেও। এরপর থেকেই মানসিক চাপে অভিনেত্রী। রোজলিনের হয়ে তারই এক ঘনিষ্ঠ একটি পোস্টের মাধ্যমে ঘটনাটি তুলে ধরেন। মঙ্গলবার রাতে নাকি ভেঙে পড়েছিলেন অভিনেত্রী, পোস্টে এমনই উল্লেখ রয়েছে। আত্মহত্যার পথ থেকে তাকে সরিয়ে আনা হয়েছে। সেই ঘনিষ্ঠ পোস্টের শেষে লিখেছেন—'রোজলিন, দয়া করে শক্ত থাকো'। এই পোস্ট নিজেও শেয়ার করে নিয়েছেন রোজলিন। পরে নিজে একটি বিবৃতি দিয়েছেন অভিনেত্রী। সেখানে রোজলিন লিখেছেন— গতরাতে একজন আমাকে মানসিকভাবে হেনস্তা করেছে। আমার নিজেরই বহু সমস্যা রয়েছে। প্রায়ই ভেঙে পড়ি। এ ধরনের মানসিক চাপ আমি আর নিতে পারছি না। তিনি আরও লিখেছেন— এত ট্রোল করা হচ্ছে আমাকে। আমাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। আমার নম্বর সব জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। দয়া করে এবার আপনারা থামুন। সব সীমা ছাড়িয়ে যাচ্ছে এবার। গত বছর নিজেই অভিনেত্রী হিনা খান ঘোষণা করেছিলেন— তিনি স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। তার পর থেকে ক্যানসারের সঙ্গে তার লড়াইয়ের বিভিন্ন মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন অভিনেত্রী। এই দেখে রোজলিন দাবি করেছিলেন— ক্যানসারের মতো অসুখের প্রভাব সাংঘাতিক। হিনা এই অসুখ নিয়ে অসততা করছেন। রোজলিন এমনকি দাবি করেন— হিনা নাকি তার চিকিৎসককে ঘুষ দিয়ে বিষয়গুলো আড়াল করছেন। এসব দাবি করার পরেই বিপাকে রোজলিন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় ‘লক্কর-ঝক্কর’ বাস চলতে না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘট বীর মুক্তিযোদ্ধার পুত্র ইশরাকঃ ধানমন্ডি ৩২ ভাঙতে বুলডোজার দিয়ে জুটেছিল মন্ত্রীত্ব, অস্ত্র নিয়ে বাহাদুরি দেখিয়ে হারাচ্ছেন সব ফ্রান্সে “দাঙ্গা”, বাংলাদেশে “বিপ্লব”: আন্তর্জাতিক মহলের এই দ্বিচারিতা কেন? ডিএসসিসি প্রশাসক সালাম: চাঁদাবাজ বলতে কিছু নাই চট্টগ্রামে কমার্স কলেজের পরিত্যক্ত ভবন থেকে ৫ আগস্ট থানা লুটের পিস্তল-গুলি উদ্ধার সন্ত্রাসী ঘটনায় আহত হয়ে ‘জুলাই যোদ্ধা’: রাষ্ট্রের ৮০ লাখ টাকায় বিদেশে চিকিৎসা, ভাতা ও সুযোগ-সুবিধা আদায় বিবিএস জরিপ: সংসারের খরচ মেটাতে গিয়ে ঋণে জর্জরিত দেশের ৪৭% পরিবার, সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছে মানুষ পাকিস্তানের প্রতি তিন প্রাপ্তবয়স্ক নাগরিকের একজন মানসিক রোগে ভুগছেন ইউনূস-তারেক গোপন সমঝোতা? হঠাৎ ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশ স্থগিত ইইউতে বাংলাদেশের পোশাকের বাজার দখলে নিচ্ছে চীন-ভিয়েতনাম পিপিআরসির গবেষণা: ঘুষ না দিলে সরকারি কাজ হয় না, বলছেন ৭৪.৬ শতাংশ সেবাপ্রার্থী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১ হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা পাকিস্তানে ঐতিহাসিক রামলীলা মন্দির বন্ধ ঘোষণা গ্রিসের ফিলিস্তিনপন্থি এলাকায় বাড়ি কিনছে ইসরাইলিরা বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫ গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি