হার্ট ভালো রাখতে খাবেন যে ৭ খাবার – বর্ণমালা টেলিভিশন

হার্ট ভালো রাখতে খাবেন যে ৭ খাবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:১১ 92 ভিউ
হৃদরোগ বেড়েই চলেছে। অগোছালো খাদ্যাভ্যাসের কারণে আমরা বেশি আক্রান্ত হই। সুতরাং স্বাস্থ্যকর খাবার নির্বাচন ও নিয়মিত খাদ্যাভ্যাস বজায় রাখলে হৃদরোগগুলোর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ সময়ে আমাদের জীবনযাত্রা, অস্বাস্থ্যকর খাবার, অতিরিক্ত তেল-মসলা এবং পর্যাপ্ত পরিমাণে শারীরিক পরিশ্রমের অভাবের কারণে হৃদরোগ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তুলছে। সে কারণে সঠিক খাবারের মাধ্যমে আপনি এ বিপদ থেকে নিজেকে অনেকটাই রক্ষা করতে পারেন। তাই আসুন জেনে নিই এমন সাতটি খাবারের কথা, যা নিয়মিত খেলে আপনার হৃদযন্ত্রটি সুস্থ, শক্তিশালী ও স্বাভাবিক থাকবে। চলুন জেনে নেওয়া যাক, যে সাত খাবার খেলে ভালো থাকবে আপনার হার্ট— ১. টাটকা শাকসবজি আমাদের দেশে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি পাওয়া যায়। এসব শাকসবজিতে রয়েছে ভিটামিন, খনিজ ও নাইট্রেট, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সেই সঙ্গে রক্তজমাট বাধার ঝুঁকি কমায়। প্রতিদিন অন্তত এক বাটি শাক খাওয়া হৃদরোগ প্রতিরোধের জন্য অপরিহার্য। আর শাকসবজি কাঁচা বা হালকা ভাপে রান্না করে খেলে এর পুষ্টিগুণ বজায় থাকে। ২. চর্বিযুক্ত মাছ স্যালমন, ম্যাকারেল, সারডিন এবং টুনা মাছের মতো স্বাস্থ্যকর তেলযুক্ত সামুদ্রিক মাছ হার্টের জন্য বিশেষভাবে উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা রক্তনালির প্রদাহ কমায়, ট্রাইগ্লিসারাইডের মাত্রা হ্রাস করে এবং ভালো কোলেস্টেরল বাড়িয়ে তোলে। এ ছাড়া নিয়মিত মাছের তেল খেলে হৃৎপিণ্ডের সংকোচন শক্তি বৃদ্ধি পায় এবং রক্তনালির স্বাস্থ্য ভালো থাকে। সপ্তাহে অন্তত দুবার তেলযুক্ত মাছ খাওয়া হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে। যারা মাছ কম খান, তাদের জন্য আখরোট বা চিয়া সিডও ওমেগা-৩-এর ভালো উৎস। তবে সামুদ্রিক মাছ দেশের সব এলাকায় পাওয়া যায় না। তাই এর পরিবর্তে দেশি মাছও খেতে পারেন আপনি। ৩. টমেটো হার্ট ভালো রাখতে নিয়মিত টমেটো খান। কারণ টমেটোতে রয়েছে লাইকোপিন নামক শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, যা রক্তনালির ক্ষতি থেকে রক্ষা করে। এক গবেষণায় দেখা গেছে, লাইকোপিনের মাত্রা কম থাকলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। তাই তাজা টমেটো খান সালাদ হিসাবে। আর স্যুপে টমেটো ব্যবহার করা হার্টের জন্য খুব ভালো। ৪. আখরোট আবার আখরোটে থাকে উদ্ভিদভিত্তিক ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেশিয়াম, কপার এবং ম্যাঙ্গানিজ। আপনি যদি প্রতিদিন কয়েকটি আখরোট খান, তবে খারাপ কোলেস্টেরল কমে যাবে এবং ভালো কোলেস্টেরল বৃদ্ধি পাবে। এটি রক্তনালির স্বাস্থ্য ভালো রাখে এবং হৃৎপিণ্ডকে শক্তিশালী করে। এ ছাড়া হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়। ৫. অলিভ ওয়েল ডায়েটের অন্যতম উপাদান হচ্ছে— অলিভ ওয়েল। এতে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। সালাদ বা রান্নায় জলপাই তেল ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায়। তবে এর ক্যালোরি বেশি হওয়ার কারণে পরিমাণ সীমিত রাখা উচিত। ৬. চিয়া সিড নিয়মিত চিয়া সিড খেলে রক্তচাপ হ্রাস পায়। কারণ এতে রয়েছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্ট। তাই চিয়া সিডে খারাপ কোলেস্টেরল কমে এবং রক্ত চলাচল উন্নত হয়। এটি দুধ, দই, স্মুদি ও সালাদে মিশিয়ে খাওয়া যায়। ৭. ডার্ক চকলেট ৭০ শতাংশ বা তার বেশি কোকো সমৃদ্ধ ডার্ক চকলেট হৃদরোগের জন্য বেশ উপকারী। এতে থাকা ফ্ল্যাভনয়েড রক্তপ্রবাহ উন্নত করে, রক্তচাপ কমায় এবং রক্তনালির নমনীয়তা বাড়িয়ে তোলে। তবে চিনি ছাড়া ডার্ক চকলেট বেছে নিতে হবে। এবং পরিমাণে অল্প, কয়েক টুকরো ডার্ক চকলেট খাওয়াই যথেষ্ট। এ সাতটি খাবার আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করে আমরা সহজেই হৃদরোগ থেকে মুক্তি পেতে পারি। স্বাস্থ্যকর জীবনধারা, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রামের সঙ্গে প্রতিদিন এসব খাবার হার্টকে শক্তিশালী করে এবং এর ঝুঁকি কমিয়ে দেয়। সুস্থ হৃদয় মানে সুস্থ জীবন। তাই আজ থেকেই এই খাবারগুলোকে নিজের ডায়েটে স্থান দিন, আর নিজেকে দীর্ঘস্থায়ী করে গড়ে তুলুন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার