শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের – বর্ণমালা টেলিভিশন

শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ October, ২০২৬ | ৫:৫৮ 15 ভিউ
ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক উচ্ছেদ অভিযান বন্ধ এবং গ্রেপ্তার হওয়ার ৪ নেতার নিঃশর্ত মুক্তি, সবুজবাগ থানার ওসি প্রত্যাহারসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা মহানগর ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আজ ৫ই অক্টোবর, সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভের পর মিছিল নিয়ে দৈনিক বাংলা মোড়ে যান তারা। সেখানে সমাবেশ থেকে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। সমাবেশে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এম আবুবকর সিদ্দিক বলেন, “আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে বর্তমান সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, কোনো ধরনের অসহযোগিতা নয়। কিন্তু বিনা দোষে আমাদের যে চারজন নেতাকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয়েছে, আগামী ২ কার্যদিবস অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।” একইসঙ্গে অন্যায়ভাবে রিকশা উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, নির্ধারিত সময়ের মধ্যে এই দাবিগুলো মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, “সরকার আমাদের অন্যান্য দাবিদাওয়াগুলো বিবেচনা করে আলোচনার টেবিলে বসবে বলে আমরা আশা করি। তবে ৪৮ ঘণ্টার মধ্যে এই চার নেতাকে মুক্তি না দিলে আমরা যে কর্মসূচি ঘোষণা করব, তা ঠেকানোর ক্ষমতা দেশের কারও আছে বলে আমার মনে হয় না।” সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন বলেন, বিতর্কিত ভূমিকা ও মিথ্যা আশ্বাসে নিরীহ নেতৃবৃন্দ ও শ্রমিকদের ফাঁদে ফেলে গ্রেপ্তারের ঘটনায় অবিলম্বে সবুজবাগ থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। পড়ুন: “ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে”- স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব এলাকা তিনি আরও বলেন, বাণিজ্যিক অনুমোদন নিয়ে বৈধভাবে পরিচালিত গ্যারেজগুলোর বিদ্যুৎ সংযোগ কোনোভাবেই বিচ্ছিন্ন কিংবা গ্যারেজ কর্তৃপক্ষকে হয়রানি করা যাবে না। সেই সাথে অটোরিকশা সংক্রান্ত দীর্ঘমেয়াদী সমস্যাগুলো দ্রুত সুরাহা করতে হবে। বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ অটোরিকশার চালকরা তাদের দৈনন্দিন জীবনের নানা সংকটের কথাও তুলে ধরেন। মধু শেখ নামে এক রিকশাচালক নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি ও ইউটিলিটি সংকটের ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশে গ্যাস নাই, তেল নাই, পানি নাই সবই কি অটোতে খেয়েছে? তেল-গ্যাস-কারেন্ট কই গেছে? আগের সরকারের সময় তো এরকম হয় নাই। পানি, গ্যাস, কারেন্ট সব ছিল। জিনিসের দামও কম ছিল। আর এখন সব জিনিসের দাম শুধু বেড়েই যাচ্ছে।” উল্লেখ্য, গত ১লা অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সবুজবাগ থানা পুলিশ ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চার নেতাকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন- সবুজবাগ থানা কমিটির সভাপতি আকবর, তার ছেলে ইয়াসিন, সেন্টু এবং রহিম মহাজন। মূলত এই গ্রেপ্তারের প্রতিবাদ ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতেই রিকশাচালক ও মালিকরা সোমবারের এই বিক্ষোভ, সড়ক অবরোধ ও আল্টিমেটাম কর্মসূচি পালন করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী যে ৩ ধরনের আটার রুটি রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশুর ইনফেকশন-রক্তক্ষরণ, চিকিৎসায় অবহেলার অভিযোগ যুক্তরাষ্ট্রের পর ইউরোপের উড়োজাহাজ কিনছে সরকার সাত দশক পর ব্রহ্মপুত্র দিয়ে আসাম থেকে বাংলাদেশে মিথানল পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের সময় সড়কে কিছু সরঞ্জামে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার লিয়ঁতে। ছবি: এএফপি পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের সময় সড়কে কিছু সরঞ্জামে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার লিয়ঁতে। ছবি: এএফপি ফ্রান্সজুড়ে শিক্ষার্থী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক ৩০ ব্যাংকের বন্ধ এটিএম ও অনলাইন সেবা দ্রুত চালুর নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত বাড়ল স্বর্ণের দাম ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা? ৩০ ব্যাংকের ডিজিটাল কার্যক্রম বন্ধ, কী বলছে বাংলাদেশ ব্যাংক? বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২ এআইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঠেকাতে চীনের কঠোর পদক্ষেপ! ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩