শুভ মাঘী পূর্ণিমা আজ – বর্ণমালা টেলিভিশন

শুভ মাঘী পূর্ণিমা আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:২৪ 80 ভিউ
বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মাঘী পূর্ণিমা আজ রোববার (১ ফেব্রুয়ারি)। এ দিবসটি বৌদ্ধ সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। এ পূর্ণিমা তিথিতে বৈশালীর চাপাল চৈত্যে ভগবান তথাগত বুদ্ধ স্বীয় মহাপরিনির্বাণ দিবস ঘোষণা করেন। বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন নানা কর্মসূচিতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই ধর্মীয় উৎসব পালন করবে। দিবসটি উপলক্ষে কক্সবাজারের রামু কেন্দ্রীয় সীমা বিহারে তিন দিনব্যাপী মাঘী পূর্ণিমা মেলা, ধর্ম সভা, প্যাগোডা উদ্ভোধন করা হবে। এ পূর্ণিতা তিথিতে ঐতিহ্যবাহী ঠেগরপুণি বুড়াগোসাই মেলাও অনুষ্ঠিত হবে। এছাড়া বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে রাজধানীর মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে শুভ মাঘী পূর্ণিমা যথাযথ ধর্মীয় গুরুগম্ভীর পরিবেশে উদযাপিত হবে। রোববার বুদ্ধপূজা, শীলগ্রহণ, অষ্টপরিষ্কারসহ সংঘদান; বিকেলে ধর্মসভা, বাংলাদেশ তথা বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা ও প্রদীপপূজা অনুষ্ঠিত হবে। পুণ্যময় এ পূর্ণিমা অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণ করার জন্যে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং ঢাকার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সিনিয়র উপাধ্যক্ষ ভদন্ত ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথেরো।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা