নিউজ ডেক্স
আরও খবর
দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস
তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য
জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও
তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয়
জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ভোটার হওয়ার সময় বাড়ল
‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য
লটারির মাধ্যমে দেশের ৫২৭ থানার ওসি পদে রদবদল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের মাঠ প্রশাসনে রদবদল চলছে। এসপির পর এবার অফিসার ইনচার্জদের (ওসি) চেয়ার বদলে গেছে। একযোগে ৫২৭ থানার ওসি পদায়ন করা হয়েছে। প্রথমবারের মতো লটারির মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
তবে মহানগর এলাকায় ওসি রদবদল এখনও হয়নি। তাদের কোন প্রক্রিয়ায় পদায়ন করা হবে সেটি যাচাই–বাছাই করে দেখছেন নীতি নির্ধারকরা। সারা দেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম ন, অনেকভাবে তথ্য নিয়ে আমরা যোগ্য কর্মকর্তাদের বাছাই করার চেষ্টা করেছি। পুলিশ ইন্টারনাল ওভারসাইটের (পিআইও) মাধ্যমেও তথ্য নেওয়া হয়েছে। এরপর লটারি করা হয়।
তিনি বলেন, অনেক রাজনৈতিক নেতাদের অভিযোগ থাকে ওসি কারো না কারো পছন্দের লোক। লটারির মাধ্যমে জেলা বদলে যাওয়ায় এমন অভিযোগ থাকবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এর আগেই বলেছিলেন, পুলিশ সুপার এবং ওসি বদলি নির্বাচনের আগেই লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে।
এর আগে গত ২৪ নভেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এই এসপিদের নির্বাচন করা হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।