রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৪ সেপ্টেম্বর, ২০২৬
৬:০৩ পূর্বাহ্ণ
56 ভিউ

রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:০৩ 56 ভিউ
চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ আবদুল করিম (৩৫) নামে এক ব্যক্তি গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল করিমের রাজনৈতিক দলের কোনো পদ-পদবি ছিল না। তবে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাকে সমর্থক হিসেবে জানেন। স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিভিন্ন মিছিল-মিটিংয়ে তাকে যুবদল কর্মী হিসেবে সক্রিয়ভাবে দেখা যেত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে কী কারণে আবদুল করিমকে গুলি করে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের কেউ বলছেন, মাটি কাটার কাজের ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। আবার কেউ বলছেন, মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে সহযোগীদের সঙ্গে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিকবার কারাগারে যাওয়ার কথাও স্থানীয়রা জানিয়েছেন। উপজেলা যুবদলের সভাপতি শাহাজাহান সাহিল বলেন, নিহত আবদুল করিম যুবদলের কোনো পদধারী ছিলেন না। তিনি দলের কোনো পদে ছিলেন কিনা, সে বিষয়েও তিনি নিশ্চিত নন। রাউজান থানার পুলিশ জানিয়েছে, নিহত আবদুল করিম উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের আরবান আলী বাড়ির আবদুল মন্নানের ছেলে। তার লাশ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া চলছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তিনি বলেন, ঘটনাস্থল থানা থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে। তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন, তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। স্থানীয় বাসিন্দাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুল করিমের সঙ্গে মাটি কাটার হিসাব ও মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে একই এলাকার একটি পক্ষের বিরোধ চলছিল। এসব বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তাদের ধারণা। স্থানীয় বাসিন্দা মীর মোহাম্মদ আসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও মাটি কাটার কাজ নিয়ে বিরোধের জেরে আবদুল করিম প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন বলে তারা ধারণা করছেন। তবে হত্যার প্রকৃত কারণ এখনো পরিষ্কার নয়। অন্য একটি সূত্রের দাবি, আবদুল করিম গাড়ি চোর চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং আন্তঃজেলা ডাকাত দলের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। ওই চক্রের সদস্যদের সঙ্গে বিরোধের জেরেও তিনি খুন হয়ে থাকতে পারেন। তবে এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন হাবিবীও দাবি করেন, আবদুল করিম গাড়ি চুরির সঙ্গে জড়িত ছিলেন। ওই চক্রের সদস্যদের সঙ্গে বিরোধে জড়িয়ে তিনি খুন হয়ে থাকতে পারেন। চার মাসে বিএনপির আরও এক কর্মী নিহত রাউজানে সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ২৮ আগস্ট বেতবুনিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবদুল মান্নানকে অপহরণের পর হত্যার মধ্য দিয়ে এ ধারাবাহিকতা শুরু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সর্বশেষ চলতি বছরের ১৩ জুন রাউজানের পাহাড়তলী চৌমুহনী এলাকায় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এর প্রায় চার মাসের মাথায় বৃহস্পতিবার রাতে বিএনপির সমর্থক হিসেবে পরিচিত আবদুল করিম নিহত হলেন। স্থানীয় সূত্রের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাউজানে বিভিন্ন ঘটনায় এ নিয়ে ৩৬ জন নিহত হয়েছেন। তবে এ হিসাবের স্বাধীন যাচাই করা সম্ভব হয়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন দুই পরাশক্তির স্বার্থের ফাঁদে রূপপুর: সাশ্রয়ী রুশ মডেল বনাম ব্যয়বহুল মার্কিন প্রযুক্তি- কোন পথে হাঁটবে বাংলাদেশ? ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন