যুদ্ধে তেলসহ জিনিসপত্রের দাম বাড়বে, সয়ে নিতে হবে: মির্জা ফখরুল – বর্ণমালা টেলিভিশন

যুদ্ধে তেলসহ জিনিসপত্রের দাম বাড়বে, সয়ে নিতে হবে: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ | ৫:২৬ 58 ভিউ
ইরানের সঙ্গে আমেরিকা–ইসরায়েলের যুদ্ধের কারণে সামনে কঠিন সময় আসছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এই যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। আমাদের তেলের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, এগুলোকে সয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ সোমবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় নেহা নদী খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্ত্রী এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইরান, আমেরিকা আর ইসরাইলে যুদ্ধের কারণে তেলের সাপ্লাই কম, হঠাৎ দেখা গেল ঠাকুরগাঁওয়ে একটি পেট্রোল পাম্প ভেঙে দেওয়া হয়েছে। অভিযোগ থাকলে দায়িত্বশীলদের জানাতে হবে। মব আমরা তৈরি করতে দিব না মবকে কঠোর হস্তে দমন করব। সবাই সাবধান থাকবেন গায়ের জোরে আইনের বাইরে কেউ কোনো কাজ করার চেষ্টা করবেন না। ঠাকুরগাঁও পুলিশ সুপারকে ধন্যবাদ। কারণ তিনি তাৎক্ষণিকভাবে পেট্রোল পাম্পকাণ্ডে অপরাধীদের গ্রেপ্তার করেছেন।’ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও সরকারের প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘এই যে খালখনন কাজ, এ কাজ যেন সুন্দরভাবে হয়। মানুষ খুশি হয়। কেউ যেন কোনো অভিযোগ না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। মানুষ যেন বলতে না পারে শুধু খালখনন কাজের উদ্বোধন হয়েছে, পরেবর্তীতে আর কোনো কাজ হয়নি। এমনটা যেন না হয়।’ মন্ত্রী আরও বলেন, ‘আমরা কাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে, হালাল উপার্জনের মাধ্যমে একইসাথে সৎ থেকে বেহেশতে যাব। আমরা অন্যদের মতো ধর্মকে বিক্রি করে বেহেশতের টিকিট বিক্রি করি না।’ মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে আমাদের যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলাম সেগুলো বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ শুরু করেছি। ফ্যামিলি কার্ড, খালখনন একইসঙ্গে কৃষিকার্ডও দেওয়া হবে। কারণ কৃষকের উন্নয়ন হলেই বাংলাদেশের উন্নয়ন হবে।’ কৃষি, কৃষকের উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং মাছ চাষ ও হাসঁপালনের উদ্দেশ্যে সরকারের খালখনন কাজে যেন অনিয়ম না হয় সেজন্য সরকারি কর্মকর্তাদের সজাগ থাকতে বলেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল হোসেন। এসময় সরকারি কর্মকর্তা ও রাজনীতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা