মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকায় বৃষ্টি, চলবে ৯ জুলাই পর্যন্ত – বর্ণমালা টেলিভিশন

মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকায় বৃষ্টি, চলবে ৯ জুলাই পর্যন্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ১০:৪১ 145 ভিউ
বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ু, সঙ্গে আছে লঘুচাপের প্রভাব। এতে সারা দেশে আকাশ থাকছে মেঘাচ্ছন্ন, থেমে থেমে হচ্ছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ৯ জুলাই পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। ঝোড়ো বাতাস ও বজ্রবৃষ্টির প্রবণতাও বাড়বে। মাস জুড়ে তিনটি লঘু চাপ দেখা দিতে পারে সাগরে। তবে এতে ঘূর্ণিঝড় হবার আশঙ্কা কম। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, এবার মৌসুমী বায়ু বেশ আগেই চলে এসেছে। মে মাসের শেষে ভারী বৃষ্টিতে বর্ষার আগমন। তবে জুনে এসে স্বাভাবিকের চেয়ে কম হয়েছে বৃষ্টি। গড়ে প্রায় সাড়ে ৪০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা। অথচ এ মাসে স্বাভাবিকের চেয়ে ১৯ মিলিমিটার কম ঝরেছে বৃষ্টি। ড. আবুল কালাম মল্লিক আরও বলেন, জুলাই মাসে দেশের সবেচেয়ে বেশি গড়ে প্রায় ৫০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়। তবে গেল কয়েক বছর এ সময়ে তাপপ্রবাহের প্রকোপ থাকলেও এ বছর বেশ স্বস্তি। ৯ জুলাই পর্যন্ত সারা দেশেই থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, সারা বছর বঙ্গোপসাগরে ৭১৪টি নিম্নচাপ সৃষ্টি হয়। এর মধ্যে ৪৬৬টি হয় জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে। এ মাসেও সাগরে তিনটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। যার একটি নিম্নচাপে রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঘড়ের শঙ্কা কম। মৌসুমী বায়ুর সঙ্গে লঘুচাপের প্রভাব থাকলে বৃষ্টি বেশি হয়। মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকলেও মৃদু তাপপ্রবাহের বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে, এ মাসেও ৩৮ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রার পারদ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া