মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন! – বর্ণমালা টেলিভিশন

মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২৫ | ৬:০৮ 116 ভিউ
পর্দায় তার উপস্থিতি মানেই ভিন্ন কিছু। সেই আজমেরী হক বাঁধন এবার চমকে দিলেন নিজের শারীরিক রূপান্তর দিয়ে। সামাজিক মাধ্যমে সদ্য শেয়ার করা ছবিতে দেখা গেল এক নতুন বাঁধনকে, যিনি মাত্র ৬ মাসে ৭৮ কেজি থেকে নিজেকে নিয়ে এসেছেন ৬০ কেজিতে। এই ১৮ কেজি ওজন কমানোর যাত্রাটা মোটেই সহজ ছিল না বলে জানিয়েছেন অভিনেত্রী। মানসিক স্বাস্থ্য সংগ্রাম, অস্বাস্থ্যকর অভ্যাস ও বংশগত কারণে ওজন বেড়েছিল তার। তবে সঠিক চিকিৎসকের নির্দেশনা, কঠোর ডিসিপ্লিন এবং আত্মবিশ্বাসের জোরে তিনি এই অসাধ্য সাধন করেছেন। মেয়ের অনুপ্রেরণায় ফিটনেস মিশন বাঁধন জানান, তার এই কঠিন যাত্রার সবচেয়ে বড় শক্তি বা অনুপ্রেরণা ছিলেন তার একমাত্র কন্যা। মেয়েই তাকে শরীরচর্চা করতে, জাঙ্ক ফুড থেকে দূরে থাকতে এবং প্রতিদিন নিজেকে বিশ্বাস করতে সাহস জুগিয়েছে। ফেসবুকে নিজের অনুভূতির কথা শেয়ার করে বাঁধন লেখেন, ‘এটি শুধু ওজন কমানো নয়—এটি নিরাময়, শক্তি এবং আত্মসম্মানেরও প্রতীক; এখনো এগিয়ে চলছি।’ তার এই আমূল পরিবর্তন দেখে ভক্তরাও বিস্মিত। কেউ লিখেছেন ‘ওয়াও! এটা অনুপ্রেরণামূলক’, আবার কেউ বলছেন ‘সত্যিই চমৎকার!’ হুমায়ূন আহমেদের গল্পে ‘বনলতা এক্সপ্রেস’ ব্যক্তিগত ফিটনেসের পাশাপাশি কাজের জগতেও ব্যস্ত সময় পার করছেন বাঁধন। নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ যুক্ত হয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এই সিনেমায় যুক্ত হওয়ার পেছনেও রয়েছে মেয়ের অবদান। বাঁধন বলেন, ‘তানিম নূর যখন এই চরিত্রের কথা বলল, তখন আমার মেয়ে বলেছে—তুমি এটি করো। কারণ আমাকে নাকি সব সময় সিরিয়াস আর অবসাদগ্রস্ত চরিত্রে দেখা যায়। আর হুমায়ূন আহমেদ যে আমার কত পছন্দের, সেটা সবাই জানে। অনেক বছর পর তার গল্পে কাজ করার সুযোগ পাচ্ছি, এটা আমার কাছে বিশেষ কিছু।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?