নিউজ ডেক্স
আরও খবর
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ
কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে
জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক!
জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের!
কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর!
অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী!
বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই!
মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের নোটিশ
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি প্লেব্যাক শিল্পী এন্ড্রু কিশোরকে মৃত্যুর পাঁচ বছর পর কর পরিশোধের নোটিশ পাঠানো হয়েছে। কর অঞ্চল-১২ থেকে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়েছে, এন্ড্রু কিশোরের ৭২,৮০৩ টাকা বকেয়া আছে। এর মধ্যে ২০০৫-০৬ অর্থবছরে ২২,৪২৩ টাকা এবং ২০১২-১৩ অর্থবছরে ৫০,৩৮০ টাকা বকেয়া রয়েছে।
সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এটি নিয়মিত কার্যক্রম। এন্ড্রু কিশোরের পরিবারের সদস্যদের ওপর এই বকেয়া করের দায় বর্তাবে। এনবিআর মৃত করদাতার সম্পদ থেকে আয়ের ওপর কর আদায় আইন অনুসারে, প্রথমে মৃত করদাতার একজন উত্তরাধিকারীকে প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। সংশ্লিষ্ট উপ-কর কমিশনার নোটিশের মাধ্যমে সেই উত্তরাধিকারীকে অবহিত করবেন। এরপর ওই উত্তরাধিকারী প্রতিবছর মৃত করদাতার পক্ষে রিটার্ন জমা দিয়ে নির্ধারিত কর পরিশোধ করবেন।
করযোগ্য আয় না থাকলে রিটার্ন দিতে হয় না। যতদিন পর্যন্ত মৃত করদাতার সম্পদ উত্তরাধিকারীদের মধ্যে ভাগ-বণ্টন হয়নি, ততদিন মনোনীত প্রতিনিধি কর পরিশোধ করতে থাকবেন। এ ক্ষেত্রে কর না দিলে বা আইনশৃঙ্খলা না মানলে মনোনীত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে।
প্রসঙ্গত, দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০২০ সালের জুলাইয়ে প্রয়াত হন এন্ড্রু কিশোর। তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। তার কণ্ঠে বাংলাদেশের আধুনিক ও চলচ্চিত্রজগতের কালজয়ী গানগুলো সমৃদ্ধ হয়েছে। সুখ-দুঃখ, হাসি-আনন্দ, প্রেম-বিরহ সব অনুভূতির গানই তার কণ্ঠে ধ্বনিত হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]