মুখ থুবড়ে পড়েছে ‘প্রবাস স্কিম’ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫
৯:৪৬ পূর্বাহ্ণ
137 ভিউ

মুখ থুবড়ে পড়েছে ‘প্রবাস স্কিম’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৪৬ 137 ভিউ
বিকল্প নতুন কোনো পদ্ধতি চালু না হওয়া পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিম চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামে আলাদা স্কিমের মাধ্যমে চালু আছে এ প্রকল্প। তবে প্রবাসীদের মাঝে প্রকল্পটি তেমন সাড়া জাগাতে পারেনি। চালু হওয়ার পর থেকে গত ডিসেম্বর পর্যন্ত এক বছরে হাজারের ঘরেও পৌঁছেনি ‘প্রবাস স্কিম’। প্রবাসীরা বলছেন, যথাযথ প্রচার ও আস্থার অভাবে মুখ থুবড়ে পড়েছে এ স্কিম। এক যুগ ধরে দুবাইয়ের একটি রেস্তোরাঁয় চাকরি করেন নোয়াখালীর নিজাম উদ্দিন। মাসে বেতন পান প্রায় ১৫০০ দিরহাম। দীর্ঘসময় প্রবাসে থাকলেও তাঁর সঞ্চয়ের খাতা শূন্য। সরকার ঘোষিত জাতীয় পেনশন স্কিম সম্পর্কে জানেন না তিনি। জানা গেল, তাঁর মতো অসংখ্য প্রবাসী এখনও পেনশন স্কিমের সঠিক তথ্য পাননি। দুবাই প্রবাসী কুমিল্লার মোবারক হোসেনের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে টুকটাক চোখে পড়লেও বৃহৎ পরিসরে পেনশন স্কিমের প্রচার নেই প্রবাসে। কীভাবে এটি চালু করতে হয়, কোথায় টাকা পরিশোধ করতে হয়– সবই অজানা। জাতীয় পেনশন কর্তৃপক্ষের তথ্যমতে, গত ডিসেম্বর পর্যন্ত প্রবাস স্কিমে নিবন্ধন করেছেন ৯৪৩ জন প্রবাসী। এর মধ্যে নিয়মিত চাঁদা পরিশোধ করছেন ৩২১ জন। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রবাস স্কিমে নিবন্ধনের সংখ্যা ৩০১টি। ১০১ জন নিবন্ধনকারী নিয়ে এ তালিকায় এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাত। ৮৩ জন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব। আগে প্রবাসীদের এনআইডির প্রয়োজন হলেও এখন পাসপোর্টের তথ্য দিয়েও নিবন্ধন করা যাচ্ছে। বর্তমানে প্রবাস স্কিমে চাঁদার হার ২ হাজার, ৫ হাজার, ৭ হাজার ৫০০ ও ১০ হাজার টাকা। প্রবাসে বসবাসরত ১৮ থেকে ৫০ বছর বয়সী বাংলাদেশি নাগরিক এ স্কিমে অংশ নিতে পারবেন। তবে বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ্ব নাগরিকরাও ১০ বছর নিরবচ্ছিন্ন জমা দিতে পারলে পেনশন সুবিধা পাবেন। জাতীয় তথ্য বাতায়ন সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী বিদেশে কর্মরত বা অবস্থানকারী যে কোনো বাংলাদেশি নাগরিক নির্ধারিত হারে চাঁদা দিয়ে এ স্কিমে অংশ নিতে পারবেন। প্রবাস থেকে দেশে প্রত্যাবর্তনের পর সমপরিমাণ অর্থ দেশীয় মুদ্রায় পরিশোধ করাসহ প্রয়োজনে স্কিম পরিবর্তন করার সুযোগ রয়েছে। দুবাই প্রবাসী ব্যবসায়ী এ কে আজাদ বলেন, প্রবাসীদের জন্য দেশে দেশে বাংলাদেশ মিশনের মাধ্যমে স্কিমের ব্যাপারে প্রচার চালানো উচিত। তাতে প্রবাসীদের আগ্রহ তৈরি হবে। এ বিষয়ে মতামত জানতে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও ব্যস্ততার অজুহাতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (ফান্ড ম্যানেজমেন্ট) গোলাম মোস্তফা তথ্য ও মতামত জানাতে অনাগ্রহ প্রকাশ করেন। তবে এক কর্মকর্তা জানান, মিশনের মাধ্যমে প্রবাসীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টায় সফলতা আসেনি। তবে এবার পরিকল্পনা আছে, যারা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশে যাবেন, পেনশন স্কিম সম্পর্কে তাদের উদ্বুদ্ধ করা হবে, যাতে তারা একটি অ্যাকাউন্ট খুলে যেতে পারেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা