মার্কিন হামলার শঙ্কার মধ্যেই ইরানের দেড় হাজার শহরে বিপ্লব বার্ষিকী উদযাপন – বর্ণমালা টেলিভিশন

মার্কিন হামলার শঙ্কার মধ্যেই ইরানের দেড় হাজার শহরে বিপ্লব বার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ February, ২০২৬ | ৭:০১ 120 ভিউ
ইসলামিক বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) ইরানজুড়ে ব্যাপক শোভাযাত্রা ও বিশাল বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক '২২ বাহমান' উদযাপনে রাজধানী তেহরানসহ সারাদেশের ১ হাজার ৪ শতাধিক শহরে সরকারি কর্মকর্তা এবং সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। খবর আলমায়েদিন, প্রেস টিভির। তেহরানে ভোর থেকেই নাগরিকরা ইরানি পতাকা ও ব্যানার নিয়ে আজাদি স্কয়ারে সমবেত হতে থাকেন, যা দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠান হিসেবে বিবেচিত হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বন্দর আব্বাস, হামেদান, বুশেহর, খার্গ দ্বীপ, শিরাজ এবং তাবরিজসহ বিভিন্ন শহরে অনুরূপ কর্মসূচি পালন করা হয়। দেশটির রাজধানীর মিছিলগুলোতে ইরানি পতাকার পাশাপাশি ফিলিস্তিনি পতাকাও উড়াতে দেখা গেছে, যা ফিলিস্তিনিদের প্রতি তেহরানের দীর্ঘদিনের সমর্থনের বহিঃপ্রকাশ। রাষ্ট্রীয় গণমাধ্যম এই বার্ষিকীকে বর্তমান আঞ্চলিক উত্তেজনার মাঝে জাতীয় ঐক্য ও প্রতিরোধের প্রদর্শনী হিসেবে তুলে ধরেছে। গণসমাবেশে যোগ দেন ইরানের প্রেসিডেন্ট রাজধানীর এ কর্মসূচিতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। তেহরানের সমাবেশে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব আলী শামখানি, বিপ্লবী গার্ড বাহিনী তথা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি এবং ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল সৈয়দ আবদুর রহিম মোসাভি উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি রাজনৈতিক ও সামরিক সংহতি এবং স্থিতিস্থাপকতার ওপর গুরুত্বারোপ করে। আজাদি স্কয়ারে এ বছরের মূল বক্তব্য দেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান, যা দেশি-বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে সরাসরি কাভার করা হয়। এবারের আয়োজনে সামরিক প্রতীকগুলো বিশেষভাবে প্রাধান্য পায়। তেহরানের সমাবেশস্থলে কাসেম সোলাইমানি, ফাতেহ এবং ফাত্তাহ-১১০ সহ বিভিন্ন মডেলের ইরানি ক্ষেপণাস্ত্রও প্রদর্শন করা হয়। এছাড়া সাম্প্রতিক ১২ দিনের মার্কিন-ইসরাইলি আগ্রাসনের সময় ভূপাতিত হওয়া ইসরায়েলি ড্রোনের ধ্বংসাবশেষও আজাদি স্কয়ারে প্রদর্শন করা হয়েছে। মিছিলের কিছু অংশে মার্কিন সামরিক কমান্ডারদের প্রতীকী কফিনও দেখা যায়। কিছু অংশগ্রহণকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবিতে পা দিয়ে মাড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন। তেহরানের আজাদি স্কয়ারে মিছিলকারীরা ইসরায়েলি ও মার্কিন পতাকায় আগুন ধরিয়ে দেন—যা মার্কিন আধিপত্য ও ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের প্রতিফলন হিসেবে বার্ষিক অনুষ্ঠানগুলোর একটি নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ: আরাগচি ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’ এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ, নতুন দায়িত্বে হাসনাত-সারজিসরা ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার ‘কেঁদো না, বাসায় গিয়ে ফোন দেব’, স্ত্রীর সঙ্গে শাহেদের শেষ ফোনালাপ স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডে নতুন মোড় কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা জীবন বাঁচাতে নিজেই কাটলেন পা, ৮ মাস পর ড্রোন দিয়ে উদ্ধার এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ছয় নারী কঙ্গো থেকে উগান্ডা হয়ে নাইজেরিয়ায় ইবোলা, বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে ইরান: ট্রাম্প