মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষে গোলাগুলি নিহত ২, আহত ১৫ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৭ জানুয়ারি, ২০২৫
৮:২৯ পূর্বাহ্ণ
193 ভিউ

মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষে গোলাগুলি নিহত ২, আহত ১৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ | ৮:২৯ 193 ভিউ
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষ ও গোলাগুলিতে ২ জন নিহত হয়েছে। সংঘর্ষের সময় গুলিবিদ্ধসহ উভয় পক্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল রোববার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে। ফজরের পর মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহতরা হলেন আলমগীর হোসেন আলম (১৯) ও আলি আহম্মেদ (২৩)। এ ঘটনার পরই ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) সিদ্দিকুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিরাজুল হক সরকারের ছেলে আশরাফুল হক সরকার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাসানের ছেলে বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুল সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে গতকাল সকালে দু’পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। গুরুতর আহত অবস্থায় আলমগীরকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, সকালে আমাদের হাসপাতালে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়। গুরুতর আহত আলি আহম্মেদকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। আরেকজনকে ঢাকায় নিয়ে যান স্বজনরা। রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, বাঁশগাড়ীতে সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছে বলে শুনেছি। তবে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার দাবি, দুই আওয়ামী লীগ নেতা জাকির হোসেন রাতুল ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও টেঁটাযুদ্ধ হয়। এতে রাতুল সমর্থিত ২ জন ও আশরাফুল সমর্থিত ১ জন নিহত হয়েছে বলে শুনেছি। তবে তথ্যটির ব্যাপারে তিনি নিশ্চিত নন। ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) সিদ্দিকুর রহমান বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় তাৎক্ষণিক সব তথ্য পাওয়া যায়নি। তবে সংঘর্ষে নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন দুই পরাশক্তির স্বার্থের ফাঁদে রূপপুর: সাশ্রয়ী রুশ মডেল বনাম ব্যয়বহুল মার্কিন প্রযুক্তি- কোন পথে হাঁটবে বাংলাদেশ? ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন