ভোট দেন না যে গ্রামের নারীরা – বর্ণমালা টেলিভিশন

ভোট দেন না যে গ্রামের নারীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৬ | ৮:১৬ 96 ভিউ
দেশে এমন একটি এলাকা, যেখানে নারীরা নির্বাচনে ভোট দেন না। আর এই প্রচলন আজ থেকে নয়, চলছে স্বাধীনতার আগ থেকেই। সেখানে এখনো পুরুষদের ভোটেই নির্বাচিত হন সংরক্ষিত নারী ইউপি সদস্য। নারীদের এমন কর্মকাণ্ডের নেপথ্যে তাদের যুক্তি বা বিশ্বাস হলো ভোট দিলে তাদের ‘পর্দা’ নষ্ট হয়ে যাবে। অথচ তারা গৃহস্থালির পাশাপাশি শিক্ষা-দীক্ষাসহ সমাজের বিভিন্ন কাজ-কর্মে, অফিস আদালতে, এমনকি ভোটের দিনে পর্যন্ত দিব্বি হাট-বাজারে যাতায়াত করেন, তবুও ভোট দেন না। এমন দৃশ্যপট বাস্তবে রূপ নিয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জে রূপসা দক্ষিণ ইউনিয়নে। অবস্থার পরিবর্তনে বিগত সময়ে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে নির্বাচনকেন্দ্রিক দায়িত্বশীল, কেউই এই প্রচলন থেকে তাদের সড়াতে পারেনি। জানা গেছে, প্রায় ৪ বর্গমাইল আয়তনের রূপসা দক্ষিণ ইউনিয়নে ভোটারের সংখ্যা ২৪ হাজার ৪৫৪ জন। এর মধ্যে নারী প্রায় অর্ধেক। স্থানীয়ভাবে কথিত আছে, স্বাধীনতার আগে এই এলাকায় কলেরা মহামারি আকারে দেখা দেয়। গ্রামের পর গ্রাম এই রোগ ছড়িয়ে পড়লে তৎকালীন স্থানীয়রা রোগমুক্তির জন্য হজরত মওদুদ হাসান (রহ.) জৈনপুরীর শরণাপন্ন হন। তিনি রোগমুক্তির জন্য দোয়া করেন। একপর্যায়ে সময়ের সঙ্গে গ্রাম থেকে মহামারির প্রকোপ কমতে শুরু করে। গ্রামবাসী আরোগ্য লাভ করতে থাকেন। সেই সময়ে পীর মওদুদ হাসান গ্রামের নারীরা যেন সব সময় পর্দা করে চলেন, পুরুষদের সেই নির্দেশনা দেন। তৎকালীন পীর মওদুদ হাসানকে দেখা স্থানীয় অশীতিপর আমিনুল ইসলাম বলেন, গ্রামে কলেরার প্রাদুর্ভাব লাগলে গ্রামকে গ্রাম মানুষ মরা শুরু হয়। একই সঙ্গে কয়েকজনের জানাজা পড়তে হয়েছে। তখন হুজুরসহ সবাই দোয়া-দরুদ পড়তাম, সভা খতম, কোরআন তিলোয়াত করতাম। এই বালা থেকে মুক্তির জন্য হুজুর দোয়া করতেন। তবে আমিনুল ইসলাম বলেন, ‘হুজুর নারীদের ভোট দিতে নিষেধ করেছেন এমন কথা আমি কখনো শুনিনি। তিনি পর্দায় চলতে বলেছেন, ভোট দিতে নিষেধ করেননি।’ এ বিষয়ে খানকা-ই-হাসনে মওদুদে জৈনপুরী পীরের বর্তমান খাদেম হাফেজ মোহাম্মদ বেনিয়ামিন বলেন, ‘নারীদের ভোট দেওয়া উচিত, ভোট একটি আমানত। হুজুর ভোট দিতে নিষেধ করেছেন কি না সেটা আমরা জানি না। তবে এখানকার নারীরা দেয় না।’ এরই মধ্যে বিষয়টি নিয়ে চাঁদপুর জেলা প্রশাসক গতকাল সোমবার এই এলাকার নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় নারীরা এবার ভোট দেবেন বলে জেলা প্রশাসককে আস্বস্ত করেছেন। জেলা প্রশাসকও নারী ভোটারদের সব ধরনের নিরাপত্তার আশ্বাস দেন। এ মতবিনিময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার রবিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানার অফিসার ইনসার্চ হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা