ভূমিকম্পে কাঁপল দেশ – বর্ণমালা টেলিভিশন

ভূমিকম্পে কাঁপল দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:৪৫ 77 ভিউ
দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৯ মিনিটের দিকে ওই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর ১২টা ২৯ মিনিট ৪২ সেকেন্ডে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ময়মনসিংহ-নেত্রকোণার ২৪.৮৭° উত্তর অক্ষাংশ ও ৯০.৭৮° দ্রাঘিমাংশে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৬। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল প্রায় ১২৮ কিলোমিটার উত্তর-পূর্বে। ৩ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পটি মৃদু শ্রেণির অন্তর্ভুক্ত। এর আগে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরেও ভূকম্পন অনুভূত হয়। ওইদিন ছাতক, সুনামগঞ্জ এলাকায় ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। তবে পরপর দু’দিনের ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা