ভারত সফর বাতিল করলেন শাকিরা – বর্ণমালা টেলিভিশন

ভারত সফর বাতিল করলেন শাকিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ | ১০:০০ 78 ভিউ
দীর্ঘ ১৯ বছর পর ভারতের মাটিতে পারফর্ম করার কথা ছিল বিশ্বখ্যাত লাতিন পপ সম্রাজ্ঞী শাকিরার। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তা উদ্বেগের কারণে সেই সফর বাতিল করতে বাধ্য হলেন তিনি। এতে হতাশ হয়ে পড়েছেন হাজারো ভক্ত। ২০০৭ সালের পর এই প্রথমবার ভারতের দর্শকদের সামনে গান গাওয়ার পরিকল্পনা করেছিলেন শাকিরা। তার এই সফর ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছিল। আগামী ১০ ও ১৫ এপ্রিল দুটি শো করার কথা ছিল তার। পরে ভক্তদের চাহিদার কথা বিবেচনা করে ১১ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে আরও একটি শো যুক্ত করা হয়। এছাড়া দিল্লিতেও একটি কনসার্ট করার পরিকল্পনা ছিল। এই কনসার্টগুলোর টিকিটের দাম শুরু হয়েছিল ৬ হাজার টাকা থেকে, যা সর্বোচ্চ ভিআইপি শ্রেণিতে গিয়ে লাখ টাকার ঘর ছুঁয়েছিল। প্রিয় শিল্পীকে সরাসরি দেখার আশায় ইতোমধ্যে হাজারো ভক্ত টিকিট সংগ্রহ করেছিলেন। অনেকে আগেভাগেই বিমান ও হোটেল বুকিংও সম্পন্ন করেছিলেন। তবে হঠাৎ করেই সফর বাতিলের ঘোষণায় সেই আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় চলমান সংঘর্ষের কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বিবৃতিতে বলা হয়, অনুরাগী ও শিল্পীর নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। যারা ইতোমধ্যে টিকিট কিনেছেন, তাদের আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে। এছাড়া নতুন করে কবে এই কনসার্ট আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, সম্প্রতি এক বিশেষ আয়োজনে গান গাইলেও সেটি ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছিল। ফলে দীর্ঘদিন পর ভারত সফরের এই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় ভক্তদের মধ্যে হতাশা নেমে এসেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল?