বৃদ্ধাশ্রমে ঢুকে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩ October, ২০২৬
৫:২৪ am
13 ভিউ

বৃদ্ধাশ্রমে ঢুকে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ October, ২০২৬ | ৫:২৪ 13 ভিউ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার একটি বৃদ্ধাশ্রমে ঢুকে ভেতরে আশ্রিত এক প্রতিবন্ধী বৃদ্ধা নারীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে মো. রুবেল মিয়া (৩০) নামের স্থানীয় মসজিদের এক ইমামকে আটক করেছে পুলিশ। আজ ১লা অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ‘মাতৃছায়া বৃদ্ধাশ্রমে’ এ ঘটনা ঘটে। আটক রুবেল মিয়ার বাড়ি উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামে। তিনি আব্দুর রহিমের ছেলে এবং স্থানীয় চৈতন‌্য কালী মসজিদে ইমামের দায়িত্ব পালন করতেন। বৃদ্ধাশ্রমটির পরিচালক রফিকুল ইসলামের ভাষ্য, বৃহস্পতিবার সন্ধ্যার পর রুবেল মিয়া আশ্রমে ঢোকেন। পরে সেখানে থাকা এক প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা করেন। ওই বৃদ্ধার চিৎকার শুনে আশ্রমের বাসিন্দা ও কর্মচারীরা এগিয়ে আসেন এবং তাকে ধরে ফেলেন। পালাতে না পারেন, সে জন্য তাকে লোহার শিকলে বেঁধে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেল মিয়াকে হেফাজতে নেয়। তবে রুবেল মিয়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, বৃদ্ধাশ্রমে থাকা প্রতিবন্ধী নারী এবং অন্য অসহায় নারী-পুরুষদের সেবা ও দেখাশোনার জন্য তিনি সেখানে গেছেন। কোনো অনৈতিক বা অপরাধমূলক কাজের উদ্দেশ্য তার ছিল না বলে দাবি করেন তিনি। বৃদ্ধাশ্রমের নিজস্ব কর্মকর্তা-কর্মচারী থাকা সত্ত্বেও গোপনে বৃদ্ধদের দেখাশোনার প্রয়োজন হলো কেন, আপনাকে কে খবর দিয়েছে, সংস্থাটির অনুমোদন নেননি কেন- এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি ইমাম রুবেল মিয়া। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত বৃদ্ধাশ্রমে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার সব দিক যাচাই করা হচ্ছে। ভুক্তভোগী পক্ষের আনুষ্ঠানিক অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলবে বলে জানান তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এআইকে এই ৫টি প্রশ্ন করবেন না ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ ফের উত্তপ্ত দিল্লি, যন্তর মন্তরে পুলিশি হামলা একদিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প! দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের জুলাইতে আন্দোলন করে কোটা সংস্কারের পর পিছিয়ে পড়ছেন বাংলাদেশের নারীরা অবশেষে চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং ওসিওয়াই তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে ফ্রান্সে জুলাই৩৬ঃ ছাত্র আন্দোলনে উত্তেজনা চরমে, এক দিনে প্রায় ২ হাজার গ্রেপ্তার ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, হাফেজকে গাছের সাথে বাঁধল জনতা বৃদ্ধাশ্রমে ঢুকে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক