বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল – বর্ণমালা টেলিভিশন

বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ | ৭:০৪ 66 ভিউ
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান সংবিধান সংশোধন ও মামলার রায় প্রসঙ্গে বলেছেন, “রায় কেমন হবে, তা আগে থেকে বলা সম্ভব নয়। বিচারকের মন এবং নারীর মন বোঝা কষ্টকর। কখন কোন দিকে টার্ন নেবে, তা কেউ জানে না। তাই রায় প্রকাশিত হওয়া পর্যন্ত কারো পক্ষ বা বিপক্ষের ঝোঁক অনুমান করা সম্ভব নয়।” শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপায় বাংলা সাহিত্যে কবি গোলাম মোস্তফার অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রায়কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, “আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ রায়কে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। আমরা সেটাও দেখছি।” তিনি সতর্ক করে দিয়ে বলেন, “আইনগতভাবে যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা গ্রহণ করা হবে। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত। তাই তাদের যে কোনো ধরনের কর্মসূচি আইন বিরোধী বলে গণ্য হবে।” তিনি জোর দিয়ে বলেন, “আইন নিজস্ব গতিতে চলবে এবং সেভাবেই এগিয়ে যাবে।” আগামী নির্বাচনে আইন-শৃঙ্খলার ওপর এই পরিস্থিতি প্রভাব ফেলবে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, “আওয়ামী লীগের অনেক নেতা ইতোমধ্যেই বুঝেছেন, দলবল ও আত্মীয়স্বজন নিয়ে পালালে অসংখ্য কর্মী অরক্ষিত হয়ে পড়বে। সংবিধান সংশোধনীর মামলায় আদালতে তার দেওয়া বক্তব্য তুলে ধরে আসাদুজ্জামান বলেন, “গণভোট ইতিমধ্যেই সব রাজনৈতিক দল গ্রহণ করেছে।” তিনি বলেন, দেশের সংবিধান ও আইন নির্ধারণের ক্ষমতা বিজয়ী শক্তির হাতেই থাকে। উদাহরণ হিসেবে তিনি মুক্তিযুদ্ধের সময় ১৯৭২ সালের সংবিধান, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং সাম্প্রতিক গণভোটের উদাহরণ তুলে ধরেছেন। তিনি এটাও বিশ্বাস করেন, গণভোট ও সংবিধান নির্ধারণের মাধ্যমেই দেশের মানুষ আগামী দিনের পথ দেখাবেন এবং এটি শুধু আইনগত নয়, দেশের রাজনৈতিক ইতিহাসে এটা একটা গুরুত্বপূর্ণ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই