বিএনপি অধ্যুষিত রাউজানে অভিযান: সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে ১২ পুলিশ আহত – বর্ণমালা টেলিভিশন

বিএনপি অধ্যুষিত রাউজানে অভিযান: সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে ১২ পুলিশ আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ October, ২০২৬ | ৫:৪১ 11 ভিউ
চট্টগ্রামে বিএনপি অধ্যুষিত উপজেলা রাউজানে চাঁদাবাজ ও ডাকাত দলের আস্তানায় অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের এক রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে পুলিশের ১২ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গুলিবিদ্ধ অবস্থায় এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ১লা অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ১০টা ৪০ মিনিটে রাউজান উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়া পাড়ায় এ গোলাগুলির ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, স্থানীয় কুখ্যাত ডাকাত জানে আলম ওরফে ডাকাত আলম এবং মোহাম্মদ আজিজ ওরফে আজিজ বস-এর নেতৃত্বে একটি সশস্ত্র অপরাধী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসায়ী ও বিভিন্ন ব্যক্তির কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। গত ২৫শে সেপ্টেম্বর স্থানীয় আবু বক্কর চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে তারা। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর বুধবার রাতে পুলিশ ডাকাত আলমের আস্তানায় অভিযানে যায়। অভিযানকারী দল ডাকাত আলমের বাড়ির সামনে পৌঁছালে ভেতরে অবস্থানরত ডাকাত আলম, আজিজ বস, দিলদার হোসেন (৩৭), মো. রুবেল (২৭), মো. মামুন-অর-রশিদ (৩৫) এবং মো. বাচাসহ (৪৫) একদল সশস্ত্র সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে আকস্মিক এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। দ্বিপক্ষীয় এ বন্দুকযুদ্ধে ১২ জন পুলিশ সদস্য আহত হন। গোলাগুলির একপর্যায়ে দিলদার হোসেন নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকলে পুলিশ তাকে আটক করে। তবে অন্ধকারের সুযোগ নিয়ে মূল হোতা ডাকাত আলম ও আজিজ বসসহ চক্রের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে ঘটনাস্থল ও আটককৃত দিলদারের হেফাজত থেকে ১টি দোনলা বন্দুক, ১টি একনলা কাটা বন্দুক, চায়না রাইফেলের ১১৯ রাউন্ড গুলি, ৬ রাউন্ড সীসা কার্তুজ, ৪টি রামদা, ২টি কটি এবং ২টি গুলি রাখার প্রসেস উদ্ধার করা হয়। উল্লেখযোগ্য যে, এর আগে গত ২৯শে সেপ্টেম্বর গভীর রাতেও কদলপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে একটি এলজি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছিল রাউজান থানা-পুলিশ। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং পলাতক সন্ত্রাসীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার নিজেদের অদক্ষতা-ব্যর্থতা ঢাকতে জ্বালানি খাতে হাজারো মানুষের শ্রমে অর্জিত সফলতাকে অস্বীকার করছে তারেক-টুকু সরকার ফেনীতে প্রধানমন্ত্রীর সফরের দিনই আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদলকর্মীর কবজি ও আঙুল বিচ্ছিন্ন বিএনপি অধ্যুষিত রাউজানে অভিযান: সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে ১২ পুলিশ আহত বিপন্ন মানবাধিকার: এক মাসেই ৭১ অজ্ঞাত লাশ ও ২৪ কারাবন্দীর রহস্যজনক মৃত্যু গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধরা ব্যাগেজ কন্ট্রোলার সাখাওয়াত অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারে নতুন বাস্তবতার মুখে কুর্দি বাহিনী মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি জুমার দিনের অফুরন্ত ফজিলত ও বরকতময় আমল পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’ কলা কখন খেলে শরীরের জন্য উপকার ব্যায়াম না করেও যে কৌশলে ওজন নিয়ন্ত্রণ করা যায়