বায়ুদূষণ হ্রাসে নতুন উদ্যোগ হিসাবে বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৩ February, ২০২৫
১০:১৫ am
182 ভিউ

বায়ুদূষণ হ্রাসে নতুন উদ্যোগ হিসাবে বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ February, ২০২৫ | ১০:১৫ 182 ভিউ
ঢাকা মহানগরীর পরিবহণব্যবস্থা উন্নয়ন ও বায়ুদূষণ হ্রাসে নতুন উদ্যোগ হিসাবে বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট’র আওতায় ২০২৬ সালের মধ্যে প্রথম পর্যায়ে তিনটি রুটে এ বাস চালু করা হবে। প্রকল্পটির জন্য ৩০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জানিয়েছে, চলতি বছরের জুলাই থেকে শুরু হয়ে প্রকল্পটি ২০৩০ সালের জুনে শেষ হবে। বিশ্বব্যাংকের অর্থায়ন ও বরাদ্দ প্রকল্পের জন্য বিশ্বব্যাংকের ৩০০ মিলিয়ন ডলারের মধ্যে ১০০ মিলিয়ন ডলার পরিবেশ অধিদপ্তর এবং ২০০ মিলিয়ন ডলার সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ পাবে। এর মধ্যে ডিটিসিএ ১৫০ মিলিয়ন এবং বিআরটিএ ৫০ মিলিয়ন ডলার পাবে। প্রকল্পের মূল লক্ষ্য ও কার্যক্রম প্রকল্পের আওতায় ২৫০ থেকে ৫০০টি বৈদ্যুতিক বাস পরিচালনা করা হবে। একইসঙ্গে ৩ থেকে ৪টি নতুন বাস ডিপো স্থাপন, স্টপেজ উন্নয়ন এবং ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (ওঞঝ) চালু করা হবে। এছাড়া প্রকল্পটি কারিগরি সহায়তা, সক্ষমতা বৃদ্ধি ও নীতিমালা প্রণয়নের ওপরও গুরুত্ব দেবে। রুট পরিকল্পনা ও পরিচালনা ব্যবস্থা ডিটিসিএ পরিচালক (পরিকল্পনা) ধ্রুব আলম জানিয়েছেন, বৈদ্যুতিক বাস পরিচালনার জন্য নতুন একটি কোম্পানি গঠন করা হতে পারে, অথবা বিদ্যমান পরিবহণ কোম্পানিগুলোকে এ পরিষেবা পরিচালনার অনুমতি দেওয়া হতে পারে। বাসগুলো গাজীপুর থেকে উত্তরা হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলবে। তবে চূড়ান্ত রুট নির্ধারণের জন্য একটি সমীক্ষা পরিচালনা করা হবে। বায়ুদূষণ কমাতে পরিবহণ খাতের গুরুত্ব ঢাকার বায়ুদূষণের অন্যতম কারণ হলো ডিজেলচালিত গণপরিবহণ। নতুন এ প্রকল্পের মাধ্যমে বৈদ্যুতিক বাস চালু হলে, যানবাহন থেকে নির্গত ক্ষতিকর ধোঁয়া কমবে এবং নগরীর পরিবেশ আরও বাসযোগ্য হবে। পরিবহণব্যবস্থার শৃঙ্খলা আনতে উদ্যোগ ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) মনে করছে, এ প্রকল্পটি শুধু পরিবেশগত উন্নতি নয়, বরং পরিবহণব্যবস্থার শৃঙ্খলা আনতেও সহায়ক হবে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক পরিবহণব্যবস্থায় শৃঙ্খলা আনতে বৈদ্যুতিক বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্প্রতি ডিটিসিএ ভবনে নির্বাহী পরিচালক নীলিমা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে পরিবহণ মালিক সমিতির নেতারা, নগর পরিবহণ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা বলেন, বৈদ্যুতিক বাস চালুর এ উদ্যোগ ঢাকার নাগরিকদের জন্য আরামদায়ক ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ঢাকার যানজট কমবে, পরিবহণ সেক্টরে আধুনিকায়ন হবে এবং সর্বোপরি পরিবেশ দূষণ হ্রাস করে একটি বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা একটির খরচে ৫টি নির্মাণের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল: ৩য় এলএনজি টার্মিনালে ব্যয় বৃদ্ধি ৩৫-৩৭ শতাংশ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা কাজ নাই, তাই বেতনও নাই: ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী: সহিংসতা ছড়িয়ে ‘বাংলাদেশ মডেলে’ সরকারের পতন ঘটাতে চাইছে কংগ্রেস দেশের সব হাসপাতাল-মেডিকেল কলেজে তিনটি নির্দিষ্ট বই রাখা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি জবিতে মন্দিরের পাশে ‘গরু ভোজ’ বিতর্ক: ওপরে ওপরে সম্প্রীতির বাণী, নেপথ্যে ছাত্রশক্তি নেতার সংশ্লিষ্টতা ডব্লিউএফপির প্রতিবেদন: দেশে খাদ্য সংকটে প্রায় ২ কোটি মানুষ, খাবার থাকলেও ক্রয়ের সামর্থ্য নেই আরও ৪.৫ বিলিয়ন ডলার ঋণ চায় বৈদেশিক ঋণের ভারে জর্জরিত বাংলাদেশ বিশ্বে আগামী ১৫ বছরে ৮০ কোটি কর্মসংস্থান ঘাটতির শঙ্কা সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর হস্তান্তর করল বিএসএফ বাংলাদেশের মতো ভারতেও তারা সরকার বদল করতে চায়: রাজনাথ ইরানে ‘মাদার অব অল বোম্বস’ নিক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র সার্কিট হাউসে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব ভোটের আগে ২০৩ এমপির জন্য বিশেষ বরাদ্দ রক্তের প্রয়োজন, আছেন সুমন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’ হিসেবে ব্যবহার, প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের