বাবার ভয়ে বাড়ি থেকে পালান মনোজ বাজপেয়ী – বর্ণমালা টেলিভিশন

বাবার ভয়ে বাড়ি থেকে পালান মনোজ বাজপেয়ী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ | ১০:২৩ 120 ভিউ
ভারতীয় চলচ্চিত্রে ক্যারিয়ার গড়া সহজ ছিল না মনোজ বাজপেয়ীর জন্য। ভারতীয় হিন্দি চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি তেলুগু ও তামিল চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। তিনবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চারবার ফিল্মফে পুরস্কার পেয়েছেন বাজপেয়ী। তিনি বিহারের একটি ছোট্ট গ্রামে জন্ম গ্রহণ করেন। ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়ার জন্য তাকে অনেক পরিশ্রমও করেতে হয়েছে। কারণ তার বাবা পেশায় একজন কৃষক। তবে বাবা চাননি ছেলে অভিনেতা হোক। ডাক্তার হওয়ার জন্য তাকে দিনরাত উৎসাহিত করতেন। অর্থের অভাবে ডাক্তার হওয়ার স্বপ্ন অধরা থেকে যায় মনোজের বাবার। তাই তিনি তার ছেলের মাধ্যমেই সমস্ত স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন। যে কারণে তিনি সাত বছর বয়সে মনোজকে হোস্টেলে পাঠিয়েছিলেন। এত অল্প বয়সে বাড়ি থেকে দূরে থাকার বিষয়টা মন থেকে মেনে নিতে পারেনি অভিনেতা। অভিনেতা বলেন, ‘আমি অনেক ছোট ছিলাম তখন। বড় ছেলেমেয়েরা আমাকে ভীষণ ভাবে বিরক্ত করতেন। তবে অভিনেতা হওয়ার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। দিল্লিতে পা রাখার জন্য তাকে মিথ্যের আশ্রয় নিতে হয়েছিল। কলেজে পড়া শেষে তিনি তার বাবা-মাকে জানান, সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে দিল্লি যাচ্ছেন। বাবা-মাকে সত্যিটা বললে তাকে দিল্লি যেতে দিতেন না। তাই তাকে মিথ্যা বলতে হয়েছিল। অভিনেতা তার বাবাকে বলেছিলেন, ‘আমি ডাক্তার হতে পারব না, কিন্তু আমি আইএএস হতে পারি। এবং এর জন্য প্রস্তুতি নিতে দিল্লি যেতে চাই।’ তার আগ্রহ দেখে পরিবারের সদস্যরাও রাজি হয়ে যান।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!