বজ্রপাতে ১০ জনের মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

বজ্রপাতে ১০ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৫ | ৮:৪০ 160 ভিউ
সারা দেশে পৃথক বজ্রপাতের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মাদারীপুর সদর ও রাজৈর উপজেলায় তিনজন, কুড়িগ্রামের চিলমারী ও উলিপুরে দুই গৃহবধূ, কিশোরগঞ্জের ইটনায় কৃষক, ফরিদপুরের ভাঙ্গায় স্কুলছাত্র, টাঙ্গাইলের কালিহাতীতে শিশু, শেরপুরের শ্রীবরদীতে শ্রমিক ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক কৃষক রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো সংবাদ। টেকেরহাট (মাদারীপুর) : সদর উপজেলার চরগোবিন্দপুর, ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া ও রাজৈর উপজেলার পাইকপাড়ায় বজ্রপাতে তিনজস মারা যান। তারা হলেন- খুলনার কয়রা উপজেলার কয়রা এলাকার মৃত মোবারক মোল্লার ছেলে কাজল মোল্লা, সাতক্ষীরার আশাশুনির কালিগাঁও খাজড়া এলাকার মৃত ইমজিয়াজ মোড়লের ছেলে হাফিজ মোড়ল ও রাজৈর উপজেলার দক্ষিণ সারিস্তাবাদ গ্রামের কালাম মোল্লার ছেলে ইমন মোল্লা। চরগোবিন্দপুর এলাকার ইটভাটার কাঁচা ইট সংরক্ষণ করতে গিয়ে বজ্রপাতে মারা যান কাজল, কুন্তিপাড়ায় জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে হাফিজের মৃত্যু হয় এবং রাজৈরের পাইকপাড়া ইউনিয়নের দক্ষিণ সারিস্তাবাদ গ্রামে মারা যান ইমন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল থেকে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে মাদারীপুরে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কুড়িগ্রাম ও উলিপুর : উলিপুরে মৃত চামেলী রানী উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মধুপুর ক্লিনিকের পাড় এলাকার মদন চন্দ্রের স্ত্রী। শুক্রবার একই এলাকায় গরু আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। চিলমারীতে মৃত তাছলিমা আক্তার উপজেলার চরমুদাফৎ কালিকাপুর গ্রামের ইমরান হোসেন দিপুর স্ত্রী। শুক্রবার ছাগলের ঘাস কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন তিনি। ইটনা (কিশোরগঞ্জ) : মৃত কৃষক নিরোধ দাস ইটনার ধনপুর ইউনিয়নের দৈলং নয়া হাটি গ্রামের মৃত বিষ্ণু দয়াল দাসের ছেলে। শুক্রবার একই গ্রামে খড় শুকানোর সময় বজ্রপাতে মারা যান তিনি। ভাঙ্গা (ফরিদপুর) : বজ্রপাতে মারা যাওয়া ৮ম শ্রেণির শিক্ষার্থী ইমন মোল্লা ভাঙ্গা উপজেলার শারিস্তাবাদ গ্রামের কালাম মোল্লার ছেলে। বৃহস্পতিবার বাবাকে ডেকে আনতে মাঠে গেলে বজ্রপাতের শিকার হয় সে। কালিহাতী (টাঙ্গাইল) : মৃত সিফাত উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেনুকুর্শা গ্রামের অজব আলীর ছেলে। শুক্রবার বাড়ির পাশে খেলার সময় বজ্রপাতের শিকার হয় সে। শেরপুর উত্তর : মৃত কৃষি শ্রমিক সুজন আহমেদ ওরফে রহিমুল্লাহ উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষীডাংরি গ্রামের বেপারী বাড়ির আক্তার আলীর ছেলে। শুক্রবার একই গ্রামে জমিতে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হন তিনি। গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বজ্রপাতে শাহাবুদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী চুড়ইল বিল সংলগ্ন বুড়িতলায় এ ঘটনা ঘটে। মৃত ওই কৃষক ওই ইউনিয়নের সন্তোষপুর কামাত গ্রামের তাজামুল হকের ছেলে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে ঝড়বৃষ্টির সময় ওই কৃষক পাওয়ার টিলারে ধান বোঝাই করার সময় সেখানে বজ্রপাত হলে সে ঘটনাস্থলে মারা যায়। অন্য কৃষকরা ঘটনাস্থল থেকে তার লাশ বাড়িতে নিয়ে আসে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য