ফসলি জমি কেটে খাল খনন – বর্ণমালা টেলিভিশন

ফসলি জমি কেটে খাল খনন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬ | ৫:২৯ 110 ভিউ
ময়মনসিংহের নান্দাইলে কৃষকদের ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি নষ্ট করে রাতে অবৈধভাবে খাল খননের অভিযোগ উঠেছে। রোববার (১১ জানুয়ারি) দুপুরে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী কৃষকরা। ভুক্তভোগী কৃষকরা বলেন, এখানে আগে কোনো খালের অস্তিত্ব ছিল না। অথচ, সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশে কৃষকদের ব্যক্তি মালিকানা জমির ওপর জোরপূর্বক খাল খনন করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, কৃষকের ফসলি মাঠের ওপর ১২ ফুট প্রস্থের খাল খননের কাজ করা হচ্ছে। কিন্তু সেখানে আগের কোনো খালের চিহ্ন পাওয়া যায়নি। শুধু কৃষকের ফসলি মাঠ রয়েছে। ইউপি সদস্য মাহবুব আলম ও তার সহযোগীরা রাতে এ খনন কাজ চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ। ভুক্তভোগী কৃষক জসিম উদ্দিন ও ফাইজুল ইসলাম বলেন, এই অবৈধ খাল খননের ফলে দুই গ্রামের শত শত কৃষকের কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়েছে। কৃষকদের যাতায়াত ও চাষাবাদে নানা জটিলতা সৃষ্টি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা হাফিজ উদ্দিন, নবী হোসেন ও রুহুল আমিন জানান, ব্যক্তি স্বার্থে কৃষকের রুটিরুজি বন্ধ করার এই অপচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে কৃষকদের ব্যক্তি মালিকানা জমিসহ তাদের ব্যাপক ক্ষতি হবে। এ বিষয়ে জানতে ইউপি সদস্য মাহাবুব আলমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত বলেন, এ নিয়ে কৃষকদের একটি অভিযোগ পেয়েছি। সরকারিভাবে উপজেলা পরিষদ বা পানি উন্নয়ন বোর্ড থেকে খাল খননের কোনো অনুমোদন বা প্রকল্প দেওয়া হয়নি। বিষয়টি সমাধানের জন্য খাল খননকারী ও ভুক্তভোগী কৃষকদের নিয়ে একটি শুনানির দিন ধার্য করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা