প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ইনজেকশন পুশ করলেন তরুণী – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৭ জানুয়ারি, ২০২৬
৬:৪০ পূর্বাহ্ণ
112 ভিউ

প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ইনজেকশন পুশ করলেন তরুণী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৬ | ৬:৪০ 112 ভিউ
প্রেমের বিচ্ছেদ মানেই কি শুধু দেবদাস হয়ে ঘুরে বেড়ানো? কিংবা সব ভুলে নতুন জীবন শুরু করা? সবার ক্ষেত্রে গল্পটা এমন সহজ হয় না। বিশেষ করে যখন দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রেমিক অন্য কাউকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেন। সম্প্রতি এমনই এক প্রতিহিংসার নজির গড়লেন এক তরুণী, যার কাণ্ড দেখে রীতিমতো ধাক্কা খেয়েছেন নেট দুনিয়ার মানুষ। প্রেমিক তাকে ধোঁকা দিয়ে অন্য মেয়ের গলায় মালা দিয়েছেন, এই খবর সহ্য করতে না পেরে সেই মেয়ের শরীরে ইনজেকশন পুশ করে দেন তিনি। শুরুতে সবাই ভেবেছিল এটি হয়তো কোনো প্রাণঘাতী বিষ; কিন্তু সত্যটা যখন সামনে এলো, তখন সবার চোখ কপালে ওঠার দশা! প্রেম ভাঙার পরেই অন্য এক নারীকে বিয়ে করেন প্রেমিক। এ নিয়ে রাগে প্রেমিকের স্ত্রীর শরীরে এইচআইভির ইঞ্জেকশন দিয়েছেন বোয়া বসুন্ধরা নামে এক তরুণী। গেল ৯ জানুয়ারি এ ঘটনাটি ঘটে ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুলে। জানা গেছে, একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত জ্যোতির সাহায্য নিয়েই এইচআইভি আক্রান্ত এক মহিলার রক্ত জোগাড় করেছিলেন বসুন্ধরা। পরে সেই রক্তই তিনি প্রেমিকের স্ত্রীর শরীরে প্রবেশ করিয়েছেন। শুধু তাই নয়, ইঞ্জেকশন দেওয়ার প্রেক্ষাপটও তৈরি করেছিলেন বসুন্ধরা। পরিকল্পনা করে প্রথমে সড়ক দুর্ঘটনার কবলে ফেলেছিলেন প্রেমিকের স্ত্রীকে। তারপর সুযোগ বুঝে ইঞ্জেকশন দেন। এ ঘটনায় অভিযুক্ত ও তার সহযোগী কোঙ্গে জ্যোতি এবং তার দুই সন্তানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ৯ জানুয়ারি হাসপাতাল থেকে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন বসুন্ধরার সাবেক প্রেমিকের স্ত্রী। সে সময় দুই ব্যক্তি বাইক নিয়ে তার সামনে এসে পড়েন। এতে চোট পান ওই নারী। তখনই সাহায্য করতে এগিয়ে যান বসুন্ধরা ও তার সহযোগীরা। এ সময় তার শরীরে এইচআইভির ইঞ্জেকশন দিয়ে পালিয়ে যান বসুন্ধরা। বিষয়টি বুঝতে পেরে তিনি তার চিকিৎসক স্বামীকে ফোন করেন। পরে তার স্বামী অভিযোগ করলে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি