পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ – বর্ণমালা টেলিভিশন

পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫:৪৮ 50 ভিউ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সংবাদ সংগ্রহকালে এক সাংবাদিককে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে এবং তার ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। রোববার অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে জমা দেওয়া হয়। অভিযোগ করা আরিফুর রহমান সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী এবং ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। অভিযোগে বলা হয়, গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন এলাকায় সংবাদ সংগ্রহের সময় কয়েকজন শিক্ষার্থী তাকে ঘিরে ধরেন। অভিযোগে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরম্যাটিকস বিভাগের ৪৮তম ব্যাচের মোহাম্মদ ইমন ও দর্শন বিভাগের একই ব্যাচের মো. সাহানুর রহমান সানজুর নাম উল্লেখ করা হয়। তাদের সঙ্গে আরও পাঁচ থেকে ছয়জন অজ্ঞাত ব্যক্তি ছিলেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও অভিযুক্তরা তার মোবাইল ফোন জোরপূর্বক নিয়ে ফুটেজ পরীক্ষা করেন এবং ব্যবহৃত ক্যামেরা (সনি আলফা ৬৪০০) ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে ধস্তাধস্তির মধ্যে ক্যামেরার লেন্স ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের সমাজসেবা সম্পাদক আহসান লাবিবসহ কয়েকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে সহকারী প্রক্টর ও সাংবাদিক সমিতির প্রতিনিধিদের জানানো হয়। তবে, অভিযোগ দাখিলের পর অভিযুক্তদের সঙ্গে আরও কয়েকজন এসে পুনরায় তাকে হেনস্তা ও ভয়ভীতি দেখান বলে আরিফুর রহমান অভিযোগ করেন। ভুক্তভোগী সাংবাদিক বলেন, ‘একই ঘটনায় আমাকে দুই দফায় লাঞ্ছনার শিকার হতে হয়েছে। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’ অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ ইমন বলেন, ‘ঘটনার বর্ণনা একপেশে। তার দাবি, সেদিন একটি ভিন্ন ঘটনার সূত্র ধরে উত্তেজনা তৈরি হয় এবং সাংবাদিক নিজেই আক্রমণাত্মক আচরণ করেন।’ ক্যামেরা ভাঙচুরের অভিযোগও তিনি অস্বীকার করেন। এদিকে সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী মামুন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানান, উভয় পক্ষের মধ্যে কোনো আনুষ্ঠানিক সমঝোতা হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এ ঘটনায় ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, সংবাদ সংগ্রহের স্বাধীনতায় বাধা দেওয়া হলে তা গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার