পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা – বর্ণমালা টেলিভিশন

পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৫ | ৬:৩১ 62 ভিউ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনি ভূমিকম্পের আতঙ্কের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে খনি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানায়। খনি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশে পরপর ভূমিকম্প অনুভূত হওয়া এবং প্রাণহানির ঘটনায় খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। একপর্যায়ে খনি ও ঠিকাদারি প্রতিষ্ঠান বেলারুশ কর্তৃপক্ষের পরামর্শে খনি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার সকালে শিফটে খনির শ্রমিকরা ভূ-অভ্যন্তরে কাজে নামার সময় দ্বিধা প্রকাশ করলে খনি কর্তৃপক্ষ তা দ্রুত পেট্রোবাংলাকে জানায়। পেট্রোবাংলার সিদ্ধান্ত খনিতে পৌঁছার সঙ্গে সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়। মধ্যপাড়া পাথর খনি এমডি ডিএম জোবায়েদ হোসেন বলেন, ভূমিকম্পের আতঙ্কের কারণে খনি বন্ধ ঘোষণা করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা