পারমাণবিক অস্ত্র: শাসনের হাতিয়ার, শান্তির শত্রু – বর্ণমালা টেলিভিশন

পারমাণবিক অস্ত্র: শাসনের হাতিয়ার, শান্তির শত্রু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ | ৬:২৭ 149 ভিউ
পারমাণবিক বোমা, এই শব্দটিই আজ মানব সভ্যতার ওপর এক ছায়াস্বরূপ আতঙ্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে আজকের মধ্যপ্রাচ্য, পারমাণবিক শক্তির প্রয়োগ বা হুমকি এসেছে সবসময়ই পরাশক্তির দিক থেকে। শোষক শ্রেণির মানুষ বাদ দিয়ে, বিশ্বের প্রায় সব মানুষ এই বিধ্বংসী অস্ত্র বিলুপ্ত হোক এটাই তার চান। পৃথিবীতে কোন পরমাণু অস্ত্র যেন মানুষের প্রাণ সংহার না করে। তবুও প্রশ্ন জাগে, কেন আজো পরাশক্তিরা এই অস্ত্র নিজেদের হাতে রাখে? ক্ষমতার ভারসাম্য নাকি আধিপত্যের কৌশল? বিশ্বের বড় বড় রাষ্ট্র বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিজেদের শত শত পারমাণবিক বোমা মজুত করে রেখেছে, নিরাপত্তার নামে। অথচ অন্য কোনো দেশ এই প্রযুক্তির ধারে কাছে গেলেই তাদের বিরুদ্ধে শুরু হয় নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ। ইরানের সাম্প্রতিক পারমাণবিক কেন্দ্রের ওপর যুক্তরাষ্ট্রের আঘাতও এই নীতিরই বহিঃপ্রকাশ। নিজের অস্ত্রধারী বন্ধুদের সহায়তা করে, আর অন্যদের "ঝুঁকি" হিসেবে আখ্যা দেয়, এটি সুস্পষ্ট এক বৈষম্যমূলক বৈশ্বিক নীতি। অস্ত্র যখন ব্যবসা, মানবতা তখন ক্ষতিগ্রস্ত পারমাণবিক ও সামরিক অস্ত্র এখন একটি বহুজাতিক ব্যবসা। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক রাষ্ট্র এই অস্ত্র উৎপাদন, বিক্রি এবং সরবরাহে সরাসরি জড়িত। এই বাজার টিকিয়ে রাখতে তাদের প্রয়োজন দ্বন্দ্ব, উত্তেজনা এবং যুদ্ধ। পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোর মানবতা, নৈতিকতা কিংবা শান্তির বার্তা এগুলো একধরনের রাজনৈতিক চাপাবাজি অর্থাৎধান্ধাবাজির পর্যায় পড়ে। যুক্তরাষ্ট্রের দ্বিচারিতা: ভাষা বদলায়, নীতি বদলায় না যুক্তরাষ্ট্র যখন কোনো মিত্র রাষ্ট্র অন্যদের ওপর আগ্রাসন চালায়, তখন তা নীরব থাকে বা ন্যায়িকতা খুঁজে বের করে। কিন্তু যখনই কেউ তাদের নিয়ন্ত্রণ বা ইচ্ছার বাইরে যায়, তখন সেগুলোকেই ‘সন্ত্রাস’, ‘বিপদ’, কিংবা ‘বিশ্বশান্তির হুমকি’ হিসেবে চিহ্নিত করে। এক হাতে পারমাণবিক অস্ত্র রাখে, অন্য হাতে দেয় শিক্ষা ও নীতির বানী, এই দ্বিচারিতায় বিশ্ব বিভ্রান্ত নয়, বরং ক্ষুব্ধ। শান্তির জন্য চাই পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব আমরা এমন এক পৃথিবী চাই, যেখানে পরমাণু নয়, পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায় হবে নিরাপত্তার মাপকাঠি। যেখানে কেউ কারো ওপর ভয় দেখিয়ে টিকে থাকবে না। এই অস্ত্র যে কেউ ব্যবহার করুক না কেন, ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, ভবিষ্যৎ প্রজন্ম এবং পৃথিবীর ভবিষ্যৎ। শেষ কথা: বিশ্বকে নিরাপদ রাখতে হলে, কেবল পারমাণবিক অস্ত্রের মজুদ কমানো নয়, নেতৃত্বের নীতিগত বিবর্তন দরকার। আর জাতিসংঘের বিষয় কি আর বলব, এ বিশ্ব সংস্থা থাকা আর না থাকা সমান কথা। যে মহাসচিব ঠুটো জগন্নাথ তার পদে থাকা আর না থাকা কি যায় আসে। তবু আশা ও বিশ্বাস এখন দরকার এক স্বর বিশ্ববিবেকের উচ্চারণ:হোক “যথেষ্ট হয়েছে, এবার শান্তির দিকে ফিরি।”

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি