পরিসংখ্যান ব্যুরোতে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শেষ শনিবার – বর্ণমালা টেলিভিশন

পরিসংখ্যান ব্যুরোতে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শেষ শনিবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ | ৯:৩৩ 206 ভিউ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী শনিবার। এই প্রতিষ্ঠানে ২০ ক্যাটাগরির পদে ১২ থেকে ১৬তম গ্রেডে মোট ৪৭২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এর আগে বিজ্ঞাপনে বর্ণিত ২০ ক্যাটাগরির ৪৭২টি পদ, ২১ ক্যাটাগরির ৭১৪টি পদ এবং ৭ ক্যাটাগরির ১৩৪টি পদের অতিরিক্ত এসব পদ। ১. পদের নাম: সিনিয়র নকশাবিদ পদসংখ্যা: ৪ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বা ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২) ২. পদের নাম: পরিসংখ্যান সহকারী পদসংখ্যা: ৮৫ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) ৩. পদের নাম: ইনুমারেটর পদসংখ্যা: ৪ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) ৪. পদের নাম: জুনিয়র পরিসংখ্যান সহকারী পদসংখ্যা: ২২৬ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) ৫. পদের নাম: এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা: ১১ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) ৬. পদের নাম: কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ১০ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) ৭. পদের নাম: নকশাবিদ পদসংখ্যা: ৩ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বা ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) ৮. পদের নাম: হিসাবরক্ষক পদসংখ্যা: ১ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। বেসিক কম্পিউটার কোর্স পাস হতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) ৯. পদের নাম: উচ্চমান সহকারী পদসংখ্যা: ৮ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি। বেসিক কম্পিউটার কোর্স পাস হতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) ১০. পদের নাম: ক্যাশিয়ার পদসংখ্যা: ২ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। বেসিক কম্পিউটার কোর্স পাস হতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) ১১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ৯ যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান হতে সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স পাস হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) ১২. পদের নাম: জুনিয়র নকশাবিদ পদসংখ্যা: ৯ যোগ্যতা: ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা ডিগ্রি বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) ১৩. পদের নাম: কম্পোজিটর পদসংখ্যা: ৪ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি। বেসিক কম্পিউটার কোর্স পাস হতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) ১৪. পদের নাম: স্টোরকিপার পদসংখ্যা: ১ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) ১৫. পদের নাম: ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদসংখ্যা: ৪২ যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ১৬. পদের নাম: ডুয়েল ডেটা অপারেটর পদসংখ্যা: ১২ যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, সংশোধিত পদ ১৮৭ ১৭. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ১০ যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ১৮. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ২৩ যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ১৯. পদের নাম: বুক বাইন্ডার পদসংখ্যা: ৩ যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। পাবলিকেশন ও স্টেশনারি বাঁধাই কাজে অন্যূন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ২০. পদের নাম: গাড়িচালক পদসংখ্যা: ৫ যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। হালকা বা ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) বয়স ১ মার্চ ২০২৫ তারিখে আবেদনকারীর সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়স হবে ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। খাদ্য অধিদপ্তরে বিশাল নিয়োগ, ১৩ থেকে ১৯তম গ্রেডে পদ ১৭৯১ আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা বিবিএসের ওয়েবসাইটের এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা যেকোনো অপারেটর থেকে ০১৫০০-১২১১২১ নম্বরে কল করা যাবে। এ ছাড়া alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। মেইলের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। পাওয়ার গ্রিডে চাকরি, মূল বেতন ১ লাখ ২০ হাজার, আছে সার্বক্ষণিক গাড়ি আবেদন ফি অনলাইনে আবেদন করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা; ২ থেকে ২০ নম্বর প্রতিটি পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং সব গ্রেডের জন্য (অনগ্রসর নাগরিক: ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের শেষ সময়: ৫ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি