নিউজ ডেক্স
আরও খবর
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব
রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ
অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে
একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ!
পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার
রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার
দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস
নেত্রকোনায় স্পিডবোট-নৌকার সংঘর্ষে নিখোঁজ ৪ শিশু
নেত্রকোনার খালিয়াজুরির পাঁচহাট এলাকায় ধনু নদে স্পিডবোট ও নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পানিতে পড়ে নারী ও শিশুসহ ৪ জন নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাউকে উদ্ধার করতে পারেননি।
নিখোঁজ যাত্রীরা হলেন- জেলার গাজীপুর ইউনিয়নের আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে মোছা. লাইলা আক্তার (৭), মোফায়েল মিয়ার মেয়ে উষামনি (৫), শামছু মিয়ার মেয়ে সামিয়া আক্তার (১১) ও নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮)।
এ সময় রোজিনা আক্তার (৩০), মো. ছাত্তার মিয়া ও জহিরুল ইসলাম আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচহাট গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে স্থানীয় চরপাড়া গ্রামের লাল মিয়ার বাড়ির উত্তরপাশে একটি যাত্রীবাহী স্পিডবোট মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় ওই স্পিডবোটে অন্তত ১৫ জন নারী শিশু যাত্রী ছিল। ঘটনার পর অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই চার শিশু নিখোঁজ হয়।
খালিয়াজুরি থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।