নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক – বর্ণমালা টেলিভিশন

নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ October, ২০২৬ | ৫:০৭ 85 ভিউ
নেত্রকোনার পূর্বধলায় ৮০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম দৌলত আলী (৬৫)। তিনি পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী বৃদ্ধার বাড়িও একই ইউনিয়নে। ঘটনার পর সামাজিক সম্মানহানির আশঙ্কায় বৃদ্ধার পরিবার প্রথমে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তির কাছে বিচার চায়। পরে তাদের পরামর্শে ভুক্তভোগীর ৪৬ বছর বয়সী ছেলে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত দৌলত আলী গা ঢাকা দিয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ই অক্টোবর দুপুর ২টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দৌলত আলী বেশ কিছুদিন ধরে ওই বৃদ্ধার বসতঘরের আশপাশে ঘোরাফেরা করতেন এবং তাকে কুপ্রস্তাব দিতেন। ঘটনার দিন দুপুরে বৃদ্ধা ঘরে একা শুয়ে ছিলেন। এ সময় দৌলত আলী কৌশলে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, ঘটনার সময় এক প্রতিবেশী ওই বৃদ্ধার সঙ্গে দেখা করতে এসে সন্দেহবশত ঘরে প্রবেশ করেন। সেখানে দৌলত আলীকে আপত্তিকর অবস্থায় দেখে তিনি চিৎকার শুরু করেন। এ সময় দৌলত আলী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ভুক্তভোগীর ছেলের ভাষ্য, ঘটনার পর পারিবারিক ও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তবে কোনো সমাধান না হওয়ায় পরিবারের সদস্যদের পরামর্শে তিনি থানায় গিয়ে মামলা দায়ের করেন। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন গতকাল সন্ধ্যায় বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?