দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা – বর্ণমালা টেলিভিশন

দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬ | ৮:০৯ 74 ভিউ
দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান। অবশেষে রূপালি পর্দার নিস্তব্ধতা ভেঙে ফিরছেন তিনি। বি-টাউনের অলিগলি থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম,সবখানেই এখন একটাই গুঞ্জন, বলিউড ডিভা আনুশকা শর্মা ফের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। তবে এবার কোনো চেনা ঘরানায় নয়, বরং ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলির হাত ধরে সম্পূর্ণ ভিন্ন এক লুকে পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। এটি হতে যাচ্ছে আনুশকার ক্যারিয়ারের প্রথম তেলুগু সিনেমা। শুধু তা-ই নয়, একটি বিগ-বাজেট সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান ঘরানার এই ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে দক্ষিণের মেগাস্টার আল্লু অর্জুনকে। অ্যাটলির এই প্রজেক্ট মানেই যে তারকাসমাবেশ, তার প্রমাণ আবারও মিলল। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই সিনেমাটি কেবল আনুশকা আর আল্লু অর্জুনের রসায়নেই সীমাবদ্ধ থাকছে না। এতে থাকছেন বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা এবং জাহ্নবী কাপুর। তবে সবচেয়ে বড় ‘টুইস্ট’ হচ্ছে রাশমিকা মান্দানার চরিত্রটি। মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে এই প্রথম পর্দায় তাকে এক দুর্ধর্ষ খলনায়িকার ভূমিকায় দেখা যেতে পারে। অন্যদিকে, আল্লু অর্জুনকে দেখা যাবে একাধিক ভিন্ন ভিন্ন চরিত্রে, যা দর্শকদের জন্য বাড়তি পাওনা। উল্লেখ্য, ২০১৮ সালে শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ ছবির ব্যর্থতার পর আনুশকা নিজেকে সিনেমা থেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন। ব্যক্তিগত জীবন এবং মাতৃত্বকে সময় দিতে গিয়ে পার করেছেন দীর্ঘ আটটি বছর। মাঝে ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ নিয়ে কাজ করলেও সেটি এখনো আলোর মুখ দেখেনি। এমন পরিস্থিতিতে দক্ষিণী পরিচালকের এই মেগা প্রজেক্ট আনুশকার ক্যারিয়ারের জন্য একটি ‘গেম চেঞ্জার’ হতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪