ঢাকার বাতাস আজ ‘নির্মল’ – বর্ণমালা টেলিভিশন

ঢাকার বাতাস আজ ‘নির্মল’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৬ | ৫:২০ 32 ভিউ
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, এমন শিরোনামে খবর প্রায়ই দেখা যায়। তবে, ঈদুল ফিতরের আগ মুহূর্তে ঢাকার বাতাসে ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। সাম্প্রতিক বৃষ্টি ও ঈদের ছুটি দুই মিলিয়ে দূষণের শীর্ষ তালিকায় নেই বাংলাদেশের রাজধানীর নাম। তালিকার অনেক নিচের দিকে ঢাকার অবস্থান। বুধবার (১৮ মার্চ) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইট ঘেটে এ তথ্য পাওয়া গেছে। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সময়ের মধ্যে দূষিত শহরগুলোর তালিকায় দিয়েছে প্রতিষ্ঠানটি। আইকিউএয়ার মূলত বিভিন্ন শহরের বাতাসের মানের অবস্থা তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে জানায়। আইকিউএয়ারের তথ্য মতে, সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সময়ের মধ্যে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ভারতের দিল্লি। শহরটির স্কোর ২০২। তালিকায় এরপরে রয়েছে দক্ষিণ এশিয়ার আরেকটি শহর, পাকিস্তানের লাহোর। ১৫৮ স্কোর শহরটির। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে দক্ষিণ কোরিয়ার সিউল, মঙ্গোলিয়ার উলানবাটার, নেপালের কাঠমান্ডু, চীনের সাংহাই ও ভিয়েতনামের হ্যানয়। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটি বলছে, ওই সময়ে দূষিত শহরের তালিকার ৮৮ নম্বরে অবস্থান করছে ঢাকা। আইকিউএয়ারের তথ্য মতে, আজ সকাল সাড়ে ৮টায় বাংলাদেশের রাজধানীর মধ্যে সবচেয়ে দূষিত এলাকা শাহবাগ। এলাকাটির স্কোর ১৪৪। এছাড়া গুলশান-১ ৭৫, বাড্ডা ১০২, নিকেতন ৭৫, বারিধারা ৯৩, হাজারীবাগ ৯৭ ও মিরপুরের স্কোর ৭৭। এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার