জামায়াতের নায়েবে আমিরের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানাল ইসলামী আন্দোলন – বর্ণমালা টেলিভিশন

জামায়াতের নায়েবে আমিরের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানাল ইসলামী আন্দোলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬ | ১০:১৪ 89 ভিউ
জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মাদ তাহেরের একটি বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির অভিযোগ, ইসলামী আন্দোলনকে ভুলভাবে উপস্থাপন করে দেশবিরোধী ষড়যন্ত্রে অংশ নিয়েছেন তিনি। রোববার (২৫ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে তিনি বলেন, ডা. আব্দুল্লাহ তাহের সম্প্রতি আমেরিকান দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে আলাপচারিতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা তাদের দৃষ্টিগোচর হয়েছে। সেখানে তিনি ইসলামী আন্দোলনের ভেতরে ‘এক্সট্রিমিজম’ আছে বলে উল্লেখ করেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই অঞ্চলের হাজার বছরের সুফি-ধারা থেকে বিকশিত একটি আধ্যাত্মিক ও সংস্কারমূলক রাজনৈতিক আন্দোলন। দলটি ইসলামের দাওয়াতি চরিত্র ধারণ করে ভালোবাসা, সেবা ও যুক্তিবোধের মাধ্যমে মানুষের মন জয় করার রাজনীতি করে আসছে। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন নিয়মতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতিতে দেশে ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করছে। ইসলাম-বহির্ভূত ও ভ্রান্ত ধারণাপ্রসূত তথাকথিত উগ্রপন্থাকে দলটি কখনোই সমর্থন করেনি। তিনি আরও বলেন, ডা. তাহের চাইলে ইসলামী আন্দোলন সম্পর্কে যথাযথ ও বাস্তবসম্মত ধারণা দিতে পারতেন। কিন্তু তার পরিবর্তে তিনি বাংলাদেশে ‘এক্সট্রিমিজম’-এর অস্তিত্ব স্বীকার করে পশ্চিমা ‘ওয়ার অন টেরর’ পরিভাষা ব্যবহার করেছেন, যা দেশ ও জাতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল। বাংলাদেশে উগ্রবাদ বা চরমপন্থার অস্তিত্ব খোঁজা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন তিনি। বিবৃতিতে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, দলের রাজনীতিতে কোনো ধরনের গোপনীয়তা বা দ্বিচারিতা নেই। তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশে সক্রিয় রাজনীতির মাধ্যমে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সংস্কারমূলক ধারাকে শক্তিশালী করা হয়েছে। ফলে দলটির রাজনৈতিক অবস্থান ও পদ্ধতি নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এ অবস্থায় ডা. আব্দুল্লাহ তাহেরের বক্তব্যে মার্কিন দূতাবাসকে জড়ানোর বিষয়েও প্রশ্ন তোলে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের আনুষ্ঠানিক বক্তব্য ও ব্যাখ্যা দাবি করা হয় বিবৃতিতে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা