জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি – বর্ণমালা টেলিভিশন

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬ | ৫:৩৮ 54 ভিউ
মহান স্বাধীনতা দিবস আজ। এ উপলক্ষে ঢাকার সাভারে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে নানা শ্রেণি–পেশার মানুষ। বৃহস্পতিবার ভোর ৫টা ৫৬ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন এবং এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শ্রদ্ধা জানান সংসদের ডেপুটি স্পিকার, বিভিন্ন বাহিনীর প্রধানসহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা। রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খুলে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের পর দলীয় প্রধান হিসেবে জ্যেষ্ঠ নেতাদের সাথে নিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান তারেক ররহমান। শ্রদ্ধা জানানোর শেষে বীর শহীদের রুহের মাগফিরাত কামনা জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ উপস্থিত সবাই। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন সংসদের স্পিকার, তিন বাহিনীর প্রধানসহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন গণতন্ত্রকামী মানুষের মানুষের জন্য বড় অর্জন লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। রাজনৈতিক পটপরিবর্তনের পর এখন দেশ পরিচালনায় নির্বাচিত নতুন সরকার। সবার প্রত্যাশা, স্বাধীনতার চেতনা ধারণ করে সবাইকে সাথে নিয়ে নতুন সরকার গড়ে তুলবে সুখি–সমৃদ্ধ নতুন এক বাংলাদেশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা