জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি উদযাপনে নজরুল র‌্যালি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২০ February, ২০২৫
১০:৩০ am
196 ভিউ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা জুলাই অভ্যুত্থানেও প্রেরণা জুগিয়েছে

জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি উদযাপনে নজরুল র‌্যালি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ February, ২০২৫ | ১০:৩০ 196 ভিউ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা জুলাই অভ্যুত্থানেও প্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, জাতীয় কবি হিসাবে এতদিন তার রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না। এবার এটি করা হয়েছে। তবে রাষ্ট্রীয় স্বীকৃতিতে লেখা থাকুক বা না থাকুক, কাজী নজরুল ইসলাম আমাদের সবার মাঝেই জাতীয় কবি হিসাবে ছিলেন। এখন একটা আনুষ্ঠানিকতা তৈরি হলো। কাজী নজরুল ইসলামকে ‘বাংলাদেশে জাতীয় কবি’ হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতির গেজেট প্রকাশ উদযাপন উপলক্ষ্যে বুধবার ‘নজরুল র‌্যালি’তে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে নজরুলের সমাধিতে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। এ সময় নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি হামদ ও নাত পরিবেশন করা হয়। এ সময় অন্যদের মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও কথাসাহিত্যিক লতিফুল ইসলাম শিবলী প্রমুখ বক্তব্য রাখেন। নজরুলের গান নিয়ে রক অ্যালবাম বের করা এবং কনসার্ট আয়োজনের ব্যাপারে নজরুল ইনস্টিটিউট কাজ করছে বলে জানান উপদেষ্টা। নজরুলের গান, কবিতাকে আরও বেশি ছড়িয়ে দিতে নজরুল ইনস্টিটিউট কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা ফারুকী। তিনি বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের হৃদয়ের মধ্যে থাকা একজন কবি। জুলাই অভ্যুত্থানে দেখবেন, নজরুলের কবিতা ব্যবহৃত হয়েছে, যা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী বলেন, ‘আমি এই প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার পর যখন প্রথম নজরুলের সমাধিতে আসি, তখনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, এই কাজটি আমি অগ্রাধিকার ভিত্তিতে করব। আমার দায়িত্বকালীন সময়ে কাজটি করতে পেরে ভীষণ ভালো লাগছে।’ আয়োজনে নজরুলের হামদ ও নাত পরিবেশন করেন সংগীতশিল্পী ফেরদৌস আরা, নাশিদ কামাল, ইয়াকুব আলী খান ও সালাউদ্দিন আহমেদ। সবশেষে কবির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা একটির খরচে ৫টি নির্মাণের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল: ৩য় এলএনজি টার্মিনালে ব্যয় বৃদ্ধি ৩৫-৩৭ শতাংশ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা কাজ নাই, তাই বেতনও নাই: ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী: সহিংসতা ছড়িয়ে ‘বাংলাদেশ মডেলে’ সরকারের পতন ঘটাতে চাইছে কংগ্রেস দেশের সব হাসপাতাল-মেডিকেল কলেজে তিনটি নির্দিষ্ট বই রাখা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি জবিতে মন্দিরের পাশে ‘গরু ভোজ’ বিতর্ক: ওপরে ওপরে সম্প্রীতির বাণী, নেপথ্যে ছাত্রশক্তি নেতার সংশ্লিষ্টতা ডব্লিউএফপির প্রতিবেদন: দেশে খাদ্য সংকটে প্রায় ২ কোটি মানুষ, খাবার থাকলেও ক্রয়ের সামর্থ্য নেই আরও ৪.৫ বিলিয়ন ডলার ঋণ চায় বৈদেশিক ঋণের ভারে জর্জরিত বাংলাদেশ বিশ্বে আগামী ১৫ বছরে ৮০ কোটি কর্মসংস্থান ঘাটতির শঙ্কা সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর হস্তান্তর করল বিএসএফ বাংলাদেশের মতো ভারতেও তারা সরকার বদল করতে চায়: রাজনাথ ইরানে ‘মাদার অব অল বোম্বস’ নিক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র সার্কিট হাউসে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব ভোটের আগে ২০৩ এমপির জন্য বিশেষ বরাদ্দ রক্তের প্রয়োজন, আছেন সুমন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’ হিসেবে ব্যবহার, প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের