গ্যাসের দাম বৃদ্ধিতে আপত্তি জানিয়েছে বিডা – বর্ণমালা টেলিভিশন

গ্যাসের দাম বৃদ্ধিতে আপত্তি জানিয়েছে বিডা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ | ৯:৪০ 107 ভিউ
গ্যাসের দাম বৃদ্ধিতে আপত্তি জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এ সিদ্ধান্ত ‘বৈষম্যমূলক’ উল্লে­খ করে তা পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) মঙ্গলবার চিঠি দিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিডা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অপরদিকে বিইআরসির চেয়ারম্যান বলেন, এ বিষয়ে তারা অংশীজনদের সঙ্গে কথা বলবেন। বিডা চেয়ারম্যান চিঠিতে বলেন, ১৩ এপ্রিল বিইআরসি নতুন গ্যাসমূল্য নির্ধারণ করে। জানায় নতুন বিনিয়োগকারীদের গ্যাসের জন্য বিদ্যমানদের চেয়ে ৩৩ শতাংশ বেশি মূল্য পরিশোধ করতে হবে। এই বৈষম্যমূলক সিদ্ধান্ত বিনিয়োগ নিরুৎসাহিত করবে। এতে ক্ষতিগ্রস্ত হবে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা। দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত এবং অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে গ্যাসের বৈষম্যমূলক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন তিনি। এ ব্যাপারে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি সংশোধনের জন্য বিডা চেয়ারম্যান একটি চিঠি দিয়েছেন বলে জেনেছি। কিন্তু চিঠিটি এখনো আমার হাতে পৌঁছায়নি। তিনি আরও বলেন, বিদ্যমান আইন অনুযায়ী নির্ধারিত গ্যাসের মূল্য সংশোধনের সুযোগ নেই। তবে যেহেতু বিডা চেয়ারম্যান অনুরোধ করেছেন, সেটা কীভাবে বিবেচনা করা যায় তা নির্ধারণের জন্য বিষয়টি কমিশনের মিটিংয়ে আলোচনা করা হবে। পাশাপাশি এ বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া হবে। তাদের মতামত এবং আলোচনার ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করা হবে। বিডা চেয়ারম্যান চিঠিতে বলেন, বিনিয়োগকারীরা এই সিদ্ধান্তকে ইতোমধ্যে অন্যায্য প্রতিযোগিতামূলক বলে মনে করছেন। ফলে তারা সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমরা মনে করছি এই সিদ্ধান্তে দেশে বৈদেশিক বিনিয়োগের প্রবাহ বাধাগ্রস্ত হবে। তিনি আরও বলেন, বিডা সরকারের ভর্তুকি কমানোর বিষয়ে দ্বিমত পোষণ করছে না। তবে ভর্তুকি কমানোর বিষয়টি সর্বজনীন করা যেতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা