কীর্তনখোলায় চার বছর পর ঢেউ তুলল শতবর্ষী প্যাডেল স্টিমার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৯ নভেম্বর, ২০২৫
৭:৩১ পূর্বাহ্ণ
68 ভিউ

কীর্তনখোলায় চার বছর পর ঢেউ তুলল শতবর্ষী প্যাডেল স্টিমার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৫ | ৭:৩১ 68 ভিউ
প্রায় চার বছর বিরতি কাটিয়ে বরিশাল-ঢাকা নৌরুটে ফিরেছে শতবর্ষী ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’। এবার এটি সাধারণ যাত্রী পরিবহনের বদলে ‘পর্যটক সার্ভিস’ হিসেবে যাত্রা শুরু করেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাত্রা করে এই ঐতিহাসিক নৌযানটি। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে বরিশালে পৌঁছলেও ঘাট সংকটের কারণে স্টিমারটি নদীবন্দরে না ভিড়িয়ে অদূরে বধ্যভূমি সংলগ্ন ত্রিশ গোডাউনে কীর্তনখোলা নদীতীরে নোঙর করতে হয়। এ সময় বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব এবং জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনসহ বিআইডব্লিউটিসির কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন পর্যটকদের। বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় নৌ বাণিজ্য প্রতিষ্ঠান বিআইডব্লিউটিসির ঐতিহ্যবাহী প্যাডেল চালিত যাত্রীবাহী নৌযান ‘পিএস মাহসুদ’ শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে ছেড়ে দুপুর ১টার দিকে জাহাজটি চাঁদপুর ঘাটে ১০ মিনিটের জন্য নোঙর করে। যদিও চাঁদপুর থেকে কেউ আরোহণ করেনি। প্রথম দিন ৯৬০ যাত্রীবহনক্ষম জাহাজটিতে মোট ৪০ জন ভ্রমণ করেন। এর মধ্যে ২০ জন বরিশাল এবং বাকিরা চাঁদপুরে নেমে যান। এর আগে গত ১৫ ও ২১ নভেম্বরও যাত্রী সংকটের কারণে নৌযানটি যাত্রা বাতিল করতে বাধ্য হয়। বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, প্যাডেল জাহাজ এ অঞ্চলের ঐতিহ্য। এটা যাতে বন্ধ না হয়, যাতে লোকসান না হয় সে উদ্যোগ সবার নিতে হবে। জাহাজটিতে একটি মিউজিয়াম রয়েছে, যেখানে পুরনো টেলিফোনসহ বিলুপ্ত মালপত্র সাজিয়ে রাখা হয়েছে। এ জাহাজ আরও জনপ্রিয় কীভাবে করা যায় সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. মহিউদ্দিন আহমেদ প্রথম যাত্রায় পর্যটক হিসেবে ভ্রমণ করে বলেন, এ জাহাজটি দক্ষিণাঞ্চলের ঐতিহ্য। এটা যেন সবাই রক্ষা করে। জাহাজ ভ্রমণে আগের মতোই আরামদায়ক। তবে এখন যেমন আধুনিক হয়েছে, তেমন সুবিধাও বেড়েছে। অন্য যাত্রীদের সময় ও গন্তব্য আরও যাচাই-বাছাই করে নৌযানটি পরিচালনা করা হলে যাত্রী সংকট কেটে যাবে বলে মত দেওয়া হয়। সেইসঙ্গে ভাড়া কমানোরও দাবি জানান তারা। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ঢাকা-বরিশাল রুটে প্রথম শ্রেণিতে জনপ্রতি ভাড়া ২ হাজার ৬৬০ টাকা, দ্বিতীয় শ্রেণিতে ১ হাজার ৬৫০ টাকা এবং ডেক শ্রেণিতে ৬০০ টাকা ভাড়া নির্ধারণ করেছে। পিএস মাহসুদ প্রতি শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে এবং প্রতি শনিবার সকাল সাড়ে ৮টায় বরিশাল থেকে যাত্রা করবে। উল্লেখ্য, পিএস মাহসুদ ১৯২২ সালে কলকাতার গার্ডেন রিচ ওয়ার্কশপে নির্মিত হয়। ১৯৮৩ সালে বেলজিয়ামের সহায়তায় স্টিমারটির স্টিম ইঞ্জিনকে ডিজেল ইঞ্জিনে রূপান্তর করা হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে বন্ধ হওয়ার আগে নৌযানটি টানা প্রায় ২৫ বছর ঢাকা-বরিশাল-খুলনা ও ঢাকা-বরিশাল-মোরেলগঞ্জ নৌপথে যাত্রী পরিবহন করত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি