এখনও ছেলেকে নিয়ে আটকা শুভশ্রী, দেশে ফিরেছেন সোনাল চৌহান – বর্ণমালা টেলিভিশন

এখনও ছেলেকে নিয়ে আটকা শুভশ্রী, দেশে ফিরেছেন সোনাল চৌহান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬ | ৮:৫০ 93 ভিউ
বিশ্বজুড়ে যুদ্ধের মেঘ, আর সেই পরিস্থিতির মাঝেই বিদেশের মাটিতে আটকা পড়েছিলেন অভিনেত্রী সোনাল চৌহান। ইরান ও আমেরিকার মধ্যকার ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার জেরে দুবাই বিমানবন্দরে দীর্ঘ সময় কাটাতে হয় তাকে। এমন যুদ্ধ পরিস্থিতিতে কঠিন সময়ের মধ্যে পড়েন অভিনেত্রী। অবশেষে সব বাধা কাটিয়ে মুম্বাইয়ে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তিনি। ঘরে ফিরতে পেরে চোখেমুখে স্পষ্ট স্বস্তির ছাপ। অন্যদিকে এখনো আটকেপড়া অবস্থায় আছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সোনাল চৌহান একটি ব্যক্তিগত কাজে দুবাই গিয়েছিলেন। কিন্তু খামেনির মৃত্যুর পর ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধংদেহী পরিস্থিতির সৃষ্টি হলে মধ্যপ্রাচ্যের আকাশপথ কার্যত অচল হয়ে পড়ে। নিরাপত্তার খাতিরে বহু বিমান বাতিল করা হয় এবং গতিপথ পরিবর্তন করা হয়। সেই গোলমালের মাঝেই দুবাইয়ে আটকে পড়েন সোনাল। সামাজিক মাধ্যমে নিজের উদ্বেগের কথাও জানিয়েছিলেন তিনি। সোনাল বলেন, পরিস্থিতির ভয়াবহতা তাকে বেশ চিন্তায় ফেলে দিয়েছিল। চারপাশে কী ঘটছে তা নিয়ে সবাই খুব দুশ্চিন্তায় ছিল। বিমানবন্দরের পরিবেশও বেশ থমথমে ছিল। অবশেষে নিজের দেশে ফিরতে পেরে আমি কৃতজ্ঞ। তিনি বলেন, এবার আমি আত্মবিশ্বাস অনুভব করেছি। এই কঠিন সময়ে আমাদের নিরাপদ ও শান্ত রাখার জন্য এবং এত যত্ন ও দায়িত্বের সঙ্গে সব কিছু পরিচালনা করার জন্য। আমরা প্রত্যেকে নিরাপদ ও সুরক্ষিত বোধ করি তা নিশ্চিত করার জন্য আমি দুবাই কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। সোনাল চৌহান বলেন, আমি সত্যিই আশা করি এটি শিগগির শেষ হয়ে যাবে। কারণ যুদ্ধ কখনই কোনো সমস্যার সমাধান নয়। এই কঠিন সময়ের মুখোমুখি হওয়া প্রত্যেকের প্রতি আমার হৃদয় সমবেদনা জানাচ্ছি এবং আমি শান্তি কামনা করি। শাকিব খানের নায়িকা সোনাল চৌহান ঘরে ফিরলেও ছেলে ইউভানকে নিয়ে এখনো মরুর শহরে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সামার ভ্যাকেশন ছেলের, তাই ডেসার্ট সাফারির জন্য দুবাই উড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু বিমানবন্দরে পা দেওয়ার পরপরই ঘটে অঘটন। যুদ্ধকালীন পরিস্থিতিতে হোটেলে নিরাপদে রয়েছেন নায়িকা ও তার ছেলে বলে জানিয়েছেন রাজ চক্রবর্তী। আজ বুধবার (৪ মার্চ) দেশে ফিরতে পারেন শুভশ্রী।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪