এক দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪৬৮ জন – বর্ণমালা টেলিভিশন

এক দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪৬৮ জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ | ৬:০২ 93 ভিউ
ডেঙ্গু নিয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, হাসপাতালে ভর্তি নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৭৪, চট্টগ্রাম বিভাগে ৮৭, ঢাকা বিভাগে ১০৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৭, খুলনা বিভাগে ১৩ ও ময়মনসিংহ বিভাগে রয়েছেন ৩৩ জন। ভর্তি রোগীদের মধ্যে ৪৭৪ জন হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ৬০ হাজার ৭৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, গতকাল পর্যন্ত মোট ৬৩ হাজার ৬৩৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ৬১ দশমিক ৫ শতাংশ পুরুষ; নারী ৩৮ দশমিক ৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নতুন কারও মৃত্যু না হওয়ায় সংখ্যাটি ২৫৯ জনই রয়েছে। গত বছর এক লাখ ২১৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়, মারা যান ৫৭৫ জন। ২০২৩ সালে ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়; হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি