এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২২ অক্টোবর, ২০২৫
৪:০৮ অপরাহ্ণ
76 ভিউ

এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫ | ৪:০৮ 76 ভিউ
বিসিএস (পুলিশ) ক্যাডার ‘সহকারী পুলিশ সুপার (এএসপি)’ পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ পুলিশের ৬২ কর্মকর্তা। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেয়া হয়। একটি প্রজ্ঞাপনে ৩৩ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে পদোন্নতি দিয়ে বলা হয়, এসব কর্মকর্তাদের বিসিএস (পুলিশ) ক্যাডারে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হলো। আরেক প্রজ্ঞাপনে ২৯ জন পুলিশ পরিদর্শককে পদোন্নতি দিয়ে বলা হয়, এসব কর্মকর্তাদের বিসিএস (পুলিশ) ক্যাডারে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হলো। উভয় প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদান পত্র দাখিল করার জন্য বলা হয়। পাশাপাশি জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়। সূত্র জানিয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা দীর্ঘদিন মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি অপরাধ দমন, তদন্ত ও জননিরাপত্তা রক্ষায় দক্ষতা ও সততার পরিচয় দিয়েছেন। পদোন্নতির মাধ্যমে তাদের দায়িত্ব ও কর্মপরিধি আরও বৃদ্ধি পেল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি