ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বিআরটিসি – বর্ণমালা টেলিভিশন

ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বিআরটিসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ৬:৩৬ 139 ভিউ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এবারও ঈদ স্পেশাল সার্ভিস চালু করতে যাচ্ছে। বিআরটিসি ঘরমুখো যাত্রীদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ৩ জুন তারিখ থেকে এই সার্ভিস চালু হবে। এছাড়াও, ২৪ মে থেকে বিআরটিসি’র সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এই বিশেষ সেবা আগামী ১৪ জুন পর্যন্ত চলবে। ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর এবং নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে বিভিন্ন রুটের অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ডিপো থেকে বিভিন্ন শহর ও জেলার জন্য ঈদ স্পেশাল সার্ভিস চালানো হবে, যার মধ্যে রয়েছে: কল্যাণপুর বাস ডিপো– আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল। গাবতলী ডিপো– রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, পাটুরিয়া, বগুড়া। জোয়ারসাহারা বাস ডিপো– রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল। মিরপুর বাস ডিপো– রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাওয়া, পাটুরিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া, ময়মনসিংহ। মোহাম্মদপুর বাস ডিপো– রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, পাটুরিয়া, বরিশাল, গোপালগঞ্জ। গাজীপুর বাস ডিপো– ময়মনসিংহ, রংপুর, পাবনা, বগুড়া, খুলনা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম। যাত্রাবাড়ি বাস ডিপো– রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ভাঙ্গা, ফরিদপুর,বরিশাল। নারায়ণগঞ্জ বাস ডিপো– রংপুর, কুষ্টিয়া, জামালপুর, নওয়াগাঁ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী, ভাঙ্গা, নেত্রকোনা। নরসিংদী বাস ডিপো– স্বরূপকাঠী, রংপুর, নওগাঁ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ,বগুড়া। কুমিল্লা বাস ডিপো– সিলেট, সুনামগঞ্জ। সিলেট বাস ডিপো– ময়মনসিংহ, রংপুর, লক্ষীপুর, চট্টগ্রাম। দিনাজপুর বাস ডিপো– ঢাকা-দিনাজপুর রুট। সোনাপুর বাস ডিপো– চট্টগ্রাম রুট। বগুড়া বাস ডিপো– যশোর, রংপুর, বরিশাল। রংপুর বাস ডিপো– পঞ্চগড়, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা। খুলনা বাস ডিপো– রংপুর, কিশোরগঞ্জ, ঢাকা। পাবনা বাস ডিপো– গাজীপুর, কুষ্টিয়া, ঢাকা। ময়মনসিংহ বাস ডিপো– গাইবান্ধা (সুন্দরগঞ্জ), ঠাকুরগাঁও, লালমনিরহাট, শেরপুর, ঘাটাইল, সিলেট, ঢাকা। চট্টগ্রাম বাস ডিপো– রংপুর, সিলেট, ভোলা। টুঙ্গীপাড়া বাস ডিপো– ঢাকা, চিলমারী, পাটগাতী। বরিশাল বাস ডিপো– ঢাকা, রংপুর, কুয়াকাটা। বিআরটিসি কর্তৃপক্ষ যাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রির জন্য বিভিন্ন ডিপোতে ম্যানেজার (অপা.) মোবাইল নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। টিকিট বুংকিংয়ের জন্য মোবাইল নম্বর: মতিঝিল বাস ডিপো-মোবা: ০১৯১৬৭২১০৪৪, কল্যাণপুর বাস ডিপো-মোবা: ০১৭১৫৬৫২৬৮৩, গাবতলী বাস ডিপো-মোবা: ০১৭১২২৮১১২১, জোয়ারসাহারা বাস ডিপো-মোবা: ০১৭১৪২৪০৬৫৩, মিরপুর বাস ডিপো-মোবা: ০১৭৪০০৯৮৮৮৮, মোহাম্মদপুর বাস ডিপো-মোবা: ০১৭১০৮১৫৮৫৬, গাজীপুর বাস ডিপো-মোবা: ০১৫৫৩৩৪৯৫৬৭, যাত্রাবাড়ি বাস ডিপো-মোবা: ০১৭৩৪১৫৫৩২৪, নারায়ণগঞ্জ বাস ডিপো-মোবা: ০১৭৩৬৯৮৪৯৩৫, কুমিল্লা বাস ডিপো-মোবা: ০১৭১৭৭৬৩৮২০, নরসিংদী বাস ডিপো-মোবা: ০১৭২৯৩৩৯৫১৯, দিনাজপুর বাস ডিপো-মোবা: ০১৫৫২৪৪২৫৬৬, সোনাপুর বাস ডিপো-মোবা: ০১৭৩৭৭২২৮৮২, বগুড়া বাস ডিপো-মোবা: ০১৯১৩৭৪১২৩৪, রংপুর বাস ডিপো-মোবা: ০১৭১২৩৮২১৪৪, খুলনা বাস ডিপো-মোবা: ০১৭১১৭০৮০৮৯, পাবনা বাস ডিপো-মোবা: ০১৯১৯৪৬৫২৬৬, ময়মনসিংহ বাস ডিপো-মোবাঃ ০১৭৫৮৮৮০০১১, চট্টগ্রাম বাস ডিপো-মোবা: ০১৭৯৮১৩১৩১৩, টুঙ্গীপাড়া বাস ডিপো-মোবা: ০১৭১২৯০৪১২০, বরিশাল বাস ডিপো-মোবা: ০১৭১১৯৯৮৬৪২, সিলেট বাস ডিপো-মোবা: ০১৭১৯৪০৯৪০। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের এই উদ্যোগে ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে আসা যাত্রীদের যাত্রা নিরাপদ ও সাশ্রয়ী হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?