আ.লীগ কর্মীদের দেখামাত্রাই গ্রেফতারের নির্দেশ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১২ May, ২০২৫
১০:০২ am
166 ভিউ

আরও খবর

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার

টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার

ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে।

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার

পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

আ.লীগ কর্মীদের দেখামাত্রাই গ্রেফতারের নির্দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ May, ২০২৫ | ১০:০২ 166 ভিউ
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জেরে দেশে নাশকতার আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা। তারা বলছেন, এর মাধ্যমে দলটি ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা চালাতে পারে। গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীসহ দেশের যে কোনো শহরে নাশকতা করতে পারে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। আত্মগোপনে থেকে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলাতে পারেন তারা। এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগ নেতাকর্মীকে দেখামাত্রই গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের উচ্চপর্যায় থেকে মাঠপর্যায়ে এ নির্দেশ পৌঁছে গেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র আরও জানায়, সম্প্রতি দেশত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং গ্রেফতার হওয়া নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগকে পুনর্গঠন প্রক্রিয়ায় জড়িত ছিলেন। এদিকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের অপতৎপরতায় লিপ্ত হতে না পারেন সেজন্য রাজধানীসহ সারা দেশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এরই মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশের রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলার এসপিদের সর্তক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। জানতে চাইলে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, পুলিশের ঢাকা এরিয়ার মধ্যে নিষিদ্ধ সংগঠন কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না। এজন্য এসপিদের নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেউ করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকায় চলবে না। বিগত সময় পুলিশকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, ঢাকা রেঞ্জের কোনো পুলিশ যদি অনৈতিক কাজ বা অপরাধের সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। কোনো পুলিশ সদস্য যদি নিষিদ্ধ সংগঠনের প্রতি শিথিলতা প্রদর্শন করেন তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এসএন নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ এবং ছাত্রলীগসহ দলটির সঙ্গে যুক্ত যে কোনো সংগঠন প্রকাশ্যে বা গোপনে কোনো ধরনের তৎপরতা চালাতে পারবে না। তারা এখন নিষিদ্ধ সংগঠন। নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে এর আগে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবারও সে ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তাদের এখন আর রাস্তা- ঘাটে, মাঠে এমনকি সাইবার জগতে নামার কোনো সুযোগ নেই। আমাদের ওপর নির্দেশনা দেওয়া আছে, নিষিদ্ধ সংগঠনের কাউকে দেখামাত্রই গ্রেফতার করতে হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর তারা দেশবিরোধী গোপন তৎপরতায় লিপ্ত হয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। যারা সন্ত্রাসী তৎপরতা চালাতে পারে বা নাশকতামূলক ঘটনা ঘটাতে পারে তাদের তালিকা আমাদের হাতে আছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী তালিকা ধরে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। গ্রেফতার কার্যক্রম আরও জোরদার করব। যেখানেই নাশকতামূলক কর্মকাণ্ড হবে সেখানেই আইনের কঠোর প্রয়োগ করব। নাশকতার পরিকল্পনায় আওয়ামী নেতাকর্মীরা অনলাইন যোগাযোগ বাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাইবার স্পেসে আমরা নজরদারি বাড়িয়েছি। নাসিরুল ইসলাম বলেন, অপতৎপরতা চালিয়ে কেউ পার পাবে না। আমরা সবাইকেই আইনের আওতায় আনব। ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। ভিডিও ফুটেজ দেখে আমরা তাদের চিহ্নিত করেছি। সে অনুযায়ী বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। যে কয়টি ঝটিকা মিছিল হয়েছে, সেগুলোর সবকটি থেকে দু-একজন করে গ্রেফতার হয়েছে। ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়া ও অনলাইনে তৎপরতা চালানোর কারণে আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদ, সাবেক এমপি শামীমা আক্তার খানম ওরফে শামীমা শাহরিয়ার, সেলিনা ইসলাম, শেখ হাসিনার সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী ওরফে বিটু এবং কুমিল্লা চৌদ্দগ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁইয়া হাসানসহ অনেককেই এরই মধ্যে গ্রেফতার করেছি। এক প্রশ্নের জবাবে গোয়েন্দা কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনসহ বিভিন্ন মামলার এজাহারনামীয় আসামিদের ধরতে বেশ কিছুদিনই আমরা সক্রিয়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। পাশাপাশি সারা দেশের যেসব আওয়ামী লীগ নেতাকর্মী ঢাকায় আত্মগোপনে আছে, তাদের বিষয়ে বিশেষ নজরদারি আছে। ঢাকার বাইরে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে আসামি ধরতে আমাদের সহযোগিতা চাওয়া হচ্ছে। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টাকারীদের আইনের আওতায় আনতে পুলিশ সচেষ্ট রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতেও যদি কেউ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, অবশ্যই পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও অপতৎপরতা রোধে সাইবার প্যাট্রোলিং করা হচ্ছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্ট এবং রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার অভিযোগে ঢাকা মহানগর পুলিশ প্রতিদিনই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীসহ চব্বিশের গণহত্যা মামলার আসামিদের গ্রেফতার করছে। তিনি জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা সজাগ রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি সকল পক্ষকে দায়িত্বশীলভাবে আচরণ করা জরুরি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন