৭ সেপ্টেম্বর শিল্পকলায় সাবিনা ইয়াসমিন-এর একক সঙ্গীতানুষ্ঠান ও সম্মাননা – বর্ণমালা টেলিভিশন

৭ সেপ্টেম্বর শিল্পকলায় সাবিনা ইয়াসমিন-এর একক সঙ্গীতানুষ্ঠান ও সম্মাননা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:০৩ 78 ভিউ
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামী ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার সন্ধ্যা ৭টায় শিল্পকলার জাতীয় নাট্যশালা মিলনায়তনে কালজয়ী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন-কে সম্মাননা প্রদান এবং তাঁর একক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শিল্পীকে সম্মাননা প্রদান করবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এছাড়াও উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান। ‘শুধু গান গেয়ে পরিচয়’ শিরোনামের অনুষ্ঠানে সন্ধ্যা ৭:৩০ মিনিটে দ্বিতীয় পর্বে হবে সাবিনা ইয়াসমিন-এর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, দেশবরেণ্য শিল্পীদের স্মৃতিচারণ, নবীন জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালকদের কম্পোজিশনে সাবিনা ইয়াসমিনের গান এবং শিল্পীর একক সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানে পরিবেশন করা হবে তাঁর বিখ্যাত ও জনপ্রিয় গানগুলো। অনুষ্ঠান সঞ্চালনা করবেন বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন। বাংলা গানের গৌরব কোকিলকণ্ঠী খ্যাত বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ১৯৫৪ সালের ৪ঠা সেপ্টেম্বর এক সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। সংগীতের হাতেখড়ি তার মায়ের কাছেই। মাত্র ৬ বছর বয়সে ‘অল পাকিস্তান স্কুল মিউজিক কম্পিটিশানে’ প্রথম পুরস্কার জিতে নেন। এরপর বিভিন্ন ছায়াছবিতে শিশু শিল্পী হিসেবে কণ্ঠ দেন। তিনি এ পর্যন্ত প্রায় ষোল হাজার গান রেকর্ড করেছেন, যার মধ্যে রয়েছে ছায়াছবির গান, আধুনিক বাংলা গান, পল্লীগীতি, রবীন্দ্র ও নজরুল সংগীত এবং গজল। তিনি বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী এবং দেশে-বিদেশে সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন। ১৯৮৩ সালে ভারতের বিশ্ব উন্নয়ন সংসদ তাঁকে ‘সংসদ রত্ন’ উপাধিতে ভূষিত করে এবং ১৯৮৫ সালে সম্মানসূচক ডক্টরেট প্রদান করা হয়। তিনি বাংলাদেশে সর্বোচ্চ পুরস্কার একুশে পদক (১৯৮৪) ও স্বাধীনতা পুরস্কার (১৯৯৬) লাভ করেন। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ১৫ বার শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে রেকর্ড গড়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই