২১ ঘণ্টা পর লিটনের মরদেহ ফেরত দিল ভারত – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫
১১:০৫ পূর্বাহ্ণ
246 ভিউ

২১ ঘণ্টা পর লিটনের মরদেহ ফেরত দিল ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ | ১১:০৫ 246 ভিউ
ফেনীর পরশুরাম সীমান্তে গুলিতে নিহত ইয়াসিন প্রকাশ লিটনের (৪০) মরদেহ ২১ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টায় বিলোনিয়া ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে লিটনের মরদেহ হস্তান্তর করা হয়। এসময় উভয়দেশের বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১২টার দিকে পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে বিএসএফ তিন বাংলাদেশি যুবককে লক্ষ্য করে গুলি করে। এতে জাকির হোসেন মিল্লাত (২১), ইয়াসিন প্রকাশ লিটন (৩২) ও আফসার (৩২) গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে জাকির হোসেন মিল্লাত মারা যায়। আফসারের অবস্থা আশঙ্কাজনক হওযায় বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই সময় গুলিবিদ্ধ মো. ইয়াসিন প্রকাশ লিটনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারতে নিয়ে যায়। তার মরদেহ ভারতের বিলোনিয়ার মহাকুমা হাসপাতাল মর্গে রাখা ছিল। জানা গেছে, শুক্রবার (২৫ জুলাই) দুপুরে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক পতাকা বৈঠকে লিটনের মরদেহ ফেরত দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর রাতে বিলোনিয়া স্থলবন্দর দিয়ে বিএসএফ মরদেহ আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেন এবং বিজিবি নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেন। এরপর পুলিশ নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেন। এ সময় নিহত লিটনের পরিবারের সদস্যরা মরদেহ দেখে লিটনের লাশ বলে নিশ্চিত করেন। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ভারতীয় বিএসএফ নিহত লিটনের মরদেহ বিলোনিয়ার চেকপোস্ট দিয়ে শুক্রবার রাতে হস্তান্তর করে। এ বিষয়ে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন বলেন, গুলি করে বাংলাদেশি হত্যার বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে। দুপুরে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যুবকের মরদেহ ফেরতের সিদ্ধান্ত হলেও রাতে মরদেহ হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ