১ নম্বরে ‘চাঁদ মামা’, ‘কন্যা’ কত নম্বরে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩ এপ্রিল, ২০২৫
৯:৪০ পূর্বাহ্ণ
148 ভিউ

১ নম্বরে ‘চাঁদ মামা’, ‘কন্যা’ কত নম্বরে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ | ৯:৪০ 148 ভিউ
ঈদের আগে প্রথম সাড়া ফেলে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার ‘দ্বিধা’ গানটি। এরপর আসে সজল-নুসরাত ফারিয়া অভিনীত জ্বীন-৩ সিনেমার ‘কন্যা’ গানটি। এ গান নিয়েও চলে আলোচনা। গান দুটি ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিল। কখনো ১, আবার কখনো ২ নম্বর অবস্থানে। ঈদের পর চিত্রটা পাল্টেছে। এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে ১ নম্বরে আছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’। শাকিব খানের সঙ্গে এ গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান। আর ‘কন্যা’ আছে ৩ নম্বরে। এ ছাড়া ‘দ্বিধা’ গানটি বুধবার রাতে ছিল ৭ নম্বরে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছবির ছাড়পত্র পাওয়ার আনন্দ উপহার হিসেবে ‘চাঁদ মামা’ গানের টিজার মুক্তি দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান। ‘চাঁদ মামা, চাঁদ মামা’ গাইতে গাইতে বাড়ি ফেরা, মধুবনে কি রেকর্ড হবে টিজারেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’ হতে যাচ্ছে দুর্দান্ত নাচের গান। কয়েক ঘণ্টার মধ্যেই গানের টিজার চলে আসে ফেসবুক রিলস থেকে ইউটিউব ট্রেন্ডিংয়েও। এরপর ২৮ মার্চ পুরো গানটি প্রকাশ পায়। প্রীতম হাসানের কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। গানটি প্রসঙ্গে প্রীতম হাসান গতকাল সন্ধ্যায় বলেন, ‘এই গান কিন্তু ২০১৭-১৮ সালে বানিয়েছিলাম। ‘বরবাদ’–এর নির্মাতার (মেহেদী হাসান) সঙ্গে গান বানানো নিয়ে যখন কথা হচ্ছিল, তখন গানটি শোনাই। প্রথম শোনাতেই তিনি গানটি পছন্দ করেন। সিনেমায় শাকিব ভাইয়ের চরিত্রের সঙ্গে মিল রেখেই পুরোনো এ গানের কথা মাথায় আসে। শাকিব ভাইয়ের ভক্তদের সঙ্গে আমার শ্রোতারাও গানটি বেশ পছন্দ করেছেন। ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমেও গানটির প্রশংসা পাচ্ছি।’ শাকিবের ‘চাঁদ মামা’ এল, সঙ্গে আবেদনময়ী নুসরাত ‘চাঁদ মামা’ গানে নুসরাত। ফেসবুক থেকে ‘চাঁদ মামা’ গানে নুসরাত। ফেসবুক থেকে ট্রেন্ডিংয়ে ২ নম্বরে আছে ‘ঈদ মোবারক’ শিরোনামের গান, যেটি গেয়েছেন সাথি খান। সেরা দশে থাকা বাংলাদেশি গানের তালিকায় আছে ‘ও রূপসী কন্যারে’, ‘এল খুশির ঈদ’। গত বছর ‘তুফান’ সিনেমায় প্রীতমের গাওয়া ‘লাগে উরাধুরা’ গানটিও জনপ্রিয়তা পেয়েছিল। সে গানের সঙ্গে পর্দায় নেচেছিলেন শাকিব খান ও মিমি চক্রবর্তী। ‘চাঁদ মামা’র টিজার দেখে অনেকে মন্তব্য করেছিলেন, এই গানও জনপ্রিয়তা পাবে। বুধবার সন্ধ্যা সাতটা পর্যন্ত রিয়েল এনার্জি প্রোডাকশন ইউটিউব চ্যানেলে ‘চাঁদ মামা’ গানটির ভিউ ছাড়িয়েছে ৪৪ লাখ, প্রীতম হাসানের চ্যানেলে ভিউ ছাড়িয়েছে ৩৩ লাখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ