হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পিনাকী ভট্টাচার্য – বর্ণমালা টেলিভিশন

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পিনাকী ভট্টাচার্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ | ১০:৩৯ 121 ভিউ
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। রোববার (৪ এপ্রিল) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান। পিনাকী লেখেন, হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের আত্মাকে ধারণ করে। তার উপরে হামলা, জুলাই বিপ্লবের স্পিরিটের উপরে হামলা। হাসনাত আবদুল্লাহকে রক্ষা করা, আপনার আমার সবার দায়িত্ব। তিনি আরও বলেন, আমি দেশে থাকলে ওকে বুক দিয়ে আগলায়ে রাখতাম। যারা দেশে আছেন তারা হাসনাতকে বুক দিয়ে আগলায়ে রাখুন। এর আগে সন্ধ্যায় গাজীপুরে একদল অজ্ঞাত দুর্বৃত্ত এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালায় বলে জানা যায়। রোববার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়িবহর জ্যামে আটকে থাকা অবস্থায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, চার-পাঁচটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা গাড়িতে ঢিল ছোড়ে ও লাঠি দিয়ে আঘাত করে। এতে গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়। হামলায় হাসনাত আবদুল্লাহ হাতে আঘাত পান, কনুইয়ের কয়েক জায়গা কেটে যায়। ঘটনাস্থল থেকে দ্রুত সরে গিয়ে গাড়িবহর বোর্ডবাজার এলাকায় আইইউটি ক্যাম্পাসে আশ্রয় নেয়। পরে তাকে উত্তরা পূর্ব থানায় নেওয়া হয়। সেখান থেকে অন্য একটি গাড়িতে করে রাত সাড়ে আটটার দিকে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনার প্রতিবাদে রাত নয়টার দিকে গাজীপুরের এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। পরে এনসিপির পক্ষ থেকে রাজধানীতে মশাল মিছিল বের করা হয়। সংগঠনটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায়। একইসঙ্গে জুলাই মাসের ‘গণহত্যার’ সঙ্গে জড়িতদেরও দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে দলটি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে